পুবের কলম প্রতিবেদক: পুজোর আগে শহরে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। কিন্তু তারপরেও বাগে আনা যায়নি এই ভাইরাসকে। এই পরিস্থিতির জন্য দায়ী আবহাওয়া। আর্দ্রতা বেশি থাকাই ডেঙ্গু বাড়বাড়ন্তের অন্যতম কারণ, এমনটাই দাবি করেছেন মেয়র ফিরহাদ হাকিম।
আরও পড়ুন:
শনিবার 'টক টু মেয়র' অনুষ্ঠানের শেষে সাংবাদিক বৈঠকে করে মেয়র বলেন, কলকাতায় ডেঙ্গুর পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক। তার কারণ, যে সব জায়গায় আর্দ্রতা বেশি, সেখানে ডেঙ্গুর প্রাদুর্ভাবও বেশি। আমরা কলকাতা পুরসভা ও রাজ্য সরকারের তরফ থেকে ডেঙ্গুর সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছি'।
আরও পড়ুন:
উৎসবের সময়ে যাতে পুজো কমিটিগুলি যাতে ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক প্রচার চালিয়ে যায় সে ব্যাপারেও আবেদন জানিয়েছেন মেয়র।
শুধু কলকাতা নয়, রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্নও। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দফতর জেলাগুলিকে পৃথক নির্দেশিকা পাঠিয়েছে। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকেও পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। ডেঙ্গু নিয়ে নির্দেশিকা জারি করেছে পুর ও নগরোন্নয়ন দফতরও।