উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: জয়নগর থানার বামুনগাছির দাপুটে তৃনমূল নেতা খুনের তদন্তের মাঝেই বদলি করা হলো জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জীকে। আর তার জায়গায় শনিবার কাজে যোগ দিলেন পার্থসারথি পাল। শুক্রবার সন্ধ্যায় তাঁর বদলির অর্ডার করা হয়। তাকে বদলি করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারে। আর তার জায়গায় জয়নগর থানার নতুন আইসি হিসেবে আনা হল বারুইপুর ডিআইবির আই সি পার্থসারথি পাল কে।
শনিবার জয়নগর থানার বিদায়ী আই সি রাকেশ চ্যাটার্জী নবনিযুক্ত জয়নগর থানার আইসি পার্থসারথি পালের হাতে তার দায়িত্বভার তুলে দেন। আর এই বদল নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ তৈরি হয়েছে। এই খুনের ঘটনার মাঝে তার এই বদলিটা রুটিন মাফিক বদলি বলেই বারুইপুর পুলিশ জেলার সূত্রে জানা গিয়েছে।আরও পড়ুন:
শনিবার দায়িত্ব বুঝে নিয়ে নব নিযুক্ত আইসি পার্থসারথি পাল বিদায়ী আইসির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে সবার সাহায্য নিয়েই কাজ এগিয়ে নিয়ে যেতে চান বলে জানালেন। আর এই দিন বিদায়ী আইসি রাকেশ চ্যাটার্জিকে বিদায় জানাতে এসে চোখের জল ধরে রাখতে পারলেন না অনেক মানুষই।
মাত্র এক বছর পাঁচ মাস সময়ে জয়নগর থানার দায়িত্বভার নিয়েছিলেন বাঁকুড়া থেকে জয়নগরে এসে রাকেশ চ্যাটার্জি। সামান্য এই সময়ের মধ্যে জয়নগরের মানুষের কাছে তাঁর সহকর্মীদের কাছে একজন ভালো মানুষের পরিচয় তুলে ধরেছিলেন তিনি। তিনি এই কম সময়ের মধ্যে ও জয়নগর এলাকায় বেশ কিছু ভালো কাজ করে গেছেন। তাই বিদায় বেলায় জয়নগরের মানুষ আবার চায় তিনি আবার যেন ফিরে আসুক জয়নগর থানার দায়িত্ব নিয়ে। পাশাপাশি তাঁর নতুন কর্মস্থল ও তাঁর সুস্থ জীবন কামনা করতে ভোলেনি জয়নগরের মানুষ।