পুবের কলম ওয়েবডেস্ক : আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো নেতাদের ফোন করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, ওয়াশিংটন ফেরার পথে ফোনালাপ হয়, তবে বিস্তারিত জানানো হয়নি।
আরও পড়ুন:
আলাস্কার সামরিক ঘাঁটিতে আয়োজিত বৈঠক তিন ঘণ্টারও বেশি স্থায়ী হয়।
আলোচনায় ইউক্রেন সংকটের সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়। ট্রাম্প দাবি করেন, কিছু বিষয়ে অগ্রগতি হলেও সব বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি। অন্যদিকে, পুতিন দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সূচনা চান এবং ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান।