আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতে নিযুক্ত ইউক্রেনিয়ান রাষ্ট্রদূত কে বরখাস্ত করা হল। রুশ আগ্রাসনের জেরে গোটা দেশ আজ ধ্বংসস্তুপে পরিনত হয়েছে। প্রায় পাঁচ মাসের কাছাকাছি সময় ধরে দেশটিতে শুধুই মৃত্যু মিছিল। এমতাবস্থায় দাঁড়িয়ে ভারত সহ চারটি দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে বরখাস্ত করল ইউক্রেন।
আরও পড়ুন:
সূত্রের খবর, রাষ্ট্রদূতদের বরখাস্তের নির্দেশনামায় সই করেছেন খোদ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
২০১৪-য় ভারতে রাষ্ট্রদূত হিসেবে ইগর পলিখাকে নিয়োগ করেছিল কিভ। ৭ বছরের মাথায় তাঁকে বরখাস্তের নির্দেশ দিল জেলেনস্কি প্রশাসন।আরও পড়ুন:
সামরিক বিশেষজ্ঞদের মতে ইউক্রেনের হয়ে যথাযথ সমর্থন আদায় ব্যর্থ হওয়ার জন্যই এই ইউক্রেনিয়ান রাষ্ট্রদূতেদের বরখাস্ত করা হল। যদিও হিন্দি ভাষায় স্বচ্ছন্দ হওয়ার জন্যই পলিখাকে ২০১৪ সালে ভারতে পাঠায় ইউক্রেন।
আরও পড়ুন:
রাশিয়ার আক্রমণ নিয়ে নিরপেক্ষ অবস্থানে থাকা ভারতকে নিজেদের দিকে টানতে ব্যর্থ হওয়াতেই বেজায় চেটেছেন জেলেনস্কি। নয়াদিল্লিতে নিযুক্ত রাষ্ট্রদূত ইগর পলিখাকে বরখাস্তের নেপথ্যে এটাই সবচেয়ে বড় কারণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: