পুবের কলম প্রতিবদেক: বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করবেন তিনি। বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার পরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করলেন তৃণমূলের কুণাল ঘোষ। খোঁচা দিয়ে তিনি লেখেন, "অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দুর্নীতির সঙ্গে আপোষ শুরু করে দিলেন?"
আরও পড়ুন:
গত সোমবার এক ডিজিটাল মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারীকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাক্ষাৎকারে তিনি দাবি করেন, "শুভেন্দুর বিরুদ্ধে আপনারা এত অভিযোগ করেন, কিন্তু কি করেছে শুভেন্দু?
" এরপরই প্রাক্তন বিচারপতি বলেন, "কাগজে মুড়ে কিছু নিতে দেখা গেছে। যারা এধরণের কথা বলেন, তাঁরা কি দেখেছেন কাগজের ভেতরে টাকা ছিল?"It has been a long time since the Narada Videos unfolded. But I bet this has to be the Best Defence in favour of the Accused so far. Kudos to Justice Ganguly! pic.twitter.com/oRBbk73oox
— The Enigmous (@_TheEnigmous) March 4, 2024
আরও পড়ুন:
প্রাক্তন বিচারপতির এই মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। অভিজিতের ১৩ সেকেন্ডের ভাইরাল ভিডিয়ো ঘিরে প্রতিবাদে সরব হয়েছেন অনেকেই।
প্রাক্তন বিচারপতির ওই মন্তব্য নিয়ে সরব হন কুণাল ঘোষ। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে তৃণমূল নেতা বলেন, "শুভেন্দুর বিরুদ্ধে নারদায় এফআরআই করেছে আপনার প্রিয় সিবিআই। তদন্ত এড়াতেই ওর দলবদল। আপনি ক্লিন চিট দিচ্ছেন?" কুণালের আরও সংযোজন, "শুভেন্দু বলেছিল নারদা কেসটি 'প্রমাণিত' সত্য। তারপরেও আপনার এই যুক্তি? এ তো দুর্নীতিগ্রস্তকে আড়াল করার ভাষা। আপনি এসবে নেমে পড়লেন?" প্রাক্তন বিচারপতিকে সবটা আরেকবার ভেবে দেখতেও বলেছেন কুণাল ঘোষ।অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দুর্নীতির সঙ্গে আপোষ শুরু করে দিলেন? মনে রাখুন,1) শুভেন্দুর বিরুদ্ধে নারদায় FIR করেছে আপনার প্রিয় CBI. তদন্ত এড়াতেই ওর দলবদল। আপনি ক্লিন চিট দিচ্ছেন? 2) শুভেন্দু বলেছিল নারদা কেসটি 'প্রমাণিত' সত্য। তারপরেও আপনার এই যুক্তি? এ তো দুর্নীতিগ্রস্তকে আড়াল করার…
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 5, 2024
আরও পড়ুন:
প্রসঙ্গত, পূর্বঘোষণা মতোই বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারই দেশের রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।