পুবের কলম, ওয়েবডেস্ক: দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় কার্যত ধ্বংসলীলা চালিয়েছে সাইক্লোন দিতওয়া। মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই শ্রীলঙ্কার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত।
আর এই সাহায্য অব্যাহত রাখার আশ্বাস দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবারই তিনি টেলিফোনে কথা বলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকের সঙ্গে। তখনই ‘অপারেশন সাগরবন্ধু’-তে এই সাহায্য চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।‘অপারেশন সাগর বন্ধু’ নামে শ্রীলঙ্কায় উদ্ধারকাজ চালাচ্ছে ভারত। সেই সাহায্য জারি থাকবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। এই কঠিন সময়ে যে ভারত সবরকম সাহায্য করবে, সে কথাই বলেছেন তিনি। এক্স বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত বন্ধু হিসেবে, ভারত এই কঠিন সময়ে শ্রীলঙ্কা এবং তার জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। ত্রাণ ও উদ্ধার প্রচেষ্টার জন্য চলমান অপারেশন সাগরবন্ধুর অধীনে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান অব্যাহত রাখবে ভারত। সেই সঙ্গেই পুনর্বাসন ও পুনরুদ্ধারের কাজ শুরু করার সময় শ্রীলঙ্কার পাশে ভারত থাকবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে ভারত যেভাবে সঠিক সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট দিশানায়েকে।সাইক্লোনের জেরে তছনছ শ্রীলঙ্কা, বিপর্যয়ে দ্বীপরাষ্ট্রকে সাহায্যের আশ্বাস মোদির
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১
আরও খবর
জ্বালনি সংকটের মাঝেও প্রতিবেশী দেশে ৩৮ হাজার টন পেট্রোল-ডিজেল পাঠাল ভারত
এশিয়া কাপ শ্রীলঙ্কা ও পাকিস্তানে
ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা, কমছে ওষুধের দাম
ওষুধ সংকটে শ্রীলঙ্কা, বন্ধ অস্ত্রোপচার
ফের আন্তর্জাতিক ম্যাচ পেল ইডেন, ক্রিকেটের নন্দনকাননে ১২ জানুয়ারি মুখোমুখি ভারত- শ্রীলঙ্কা
ফের আন্তর্জাতিক ম্যাচ পেল ইডেন, ক্রিকেটের নন্দনকাননে ১২ জানুয়ারি মুখোমুখি ভারত- শ্রীলঙ্কা
চ্যাম্পিয়ন হয়েই এশিয়া কাপ অভিযান শেষ করল শ্রীলঙ্কা
চ্যাম্পিয়ন হয়েই এশিয়া কাপ অভিযান শেষ করল শ্রীলঙ্কা
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের