পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের কৈরানা আসনের লোকসভা সাংসদ ইকরা হাসান অভিযোগ করেছেন, বিজেপি নেতা প্রদীপ চৌধুরীর সমর্থকরা তাঁকে ধর্মীয় গালাগালি ও অপমানজনক ভাষায় আক্রমণ করেছেন। বুধবার সাহারনপুরে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে ইকরা বলেন, “আমাকে ‘মুল্লি’ ও ‘জঙ্গি’ বলা হয়েছে। আমি জানতে চাই, প্রাক্তন সাংসদ কি তাঁর সমর্থকদের এই আচরণের নিন্দা করবেন না? তাঁর কি কোনো বোন বা মেয়ে নেই?
” ক্ষুব্ধ কণ্ঠে বলেন ইকরা।তিনি আরও অভিযোগ করেন, “প্রদীপ চৌধুরীর ঘনিষ্ঠ এক সমর্থক প্রকাশ্যে আমাকে ‘মুল্লি’ ও ‘সন্ত্রাসী’ বলে গালাগালি দিয়েছে। আমার বাবাকেও অপমান করা হয়েছে, ভাইকেও নিশানা করা হয়েছে।” ঘটনার সূত্রপাত সহারনপুরে হিন্দু সুরক্ষা সেবা সংঘের একটি বাইক র্যা লি থেকে। একটি শিবমন্দিরে ভাঙচুরের প্রতিবাদে আয়োজন করা হয়েছিল এই সমাবেশ ও মিছিল। সেই র্যা লিতে অংশগ্রহণকারীরা ইকরা হাসানকে লক্ষ্য করে উস্কানিমূলক স্লোগান ও অশালীন ভাষা ব্যবহার করেন। র্যা লির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পুলিশের হস্তক্ষেপে হিন্দুত্ববাদী নেতা রোহিত প্রসাদকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। তবে ইকরা হাসান মন্দির ভাঙচুরের ঘটনাকে স্পষ্টভাবে নিন্দা করেছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, “আমার বিরোধিতা করায় কারও আপত্তি নেই, কিন্তু যেভাবে ধর্ম, সম্প্রদায় ও নারীর চরিত্র নিয়ে কথা বলা হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। এটা আমাদের সমাজের এক ভয়ঙ্কর দিক তুলে ধরছে।” লোকসভার এই সাংসদ আরও জানান, তাঁর জয়ের কৃতিত্ব কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের নয়, বরং সব ধর্ম ও সমাজের মানুষের মিলিত সমর্থনের ফল। তিনি বলেন, “আমি কোনো একটি সম্প্রদায়ের ভোটে জিতিনি। হিন্দু, মুসলিম, সবাই আমাকে ভোট দিয়েছেন। তাই এখন এই অপমান আমার জন্য লজ্জার।”'আমাকে ‘মুল্লি’ ও ‘জঙ্গি’ বলা হয়েছে', সাম্প্রদায়িক উস্কানি ও নিশানার বিরুদ্ধে মুখ খুললেন সাংসদ ইকরা
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৭ অক্টোবর ২০২৫, ১৪:৫৬
আরও খবর
"পড়ুয়াদের ওপর নির্মম অত্যাচার চালানো হয়েছে, প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে": সংসদে সরব রাহুল গান্ধি
"ছাত্রদের কথা শুনুন": 'ককোরোচ'দের সমর্থনে সরব বলিউড, পুলিশি পদক্ষেপের তীব্র নিন্দা দিলজিৎ-শাবানা-রীতেশদের
‘পাপ কাজের’ কঠোর শাস্তি প্রয়োজন: রাম মন্দির ইস্যুতে মুখ খুললেন ট্রাস্ট সভাপতি নৃত্য গোপাল দাস
সংখ্যালঘুদের ক্ষেপিয়ে অশান্তির চেষ্টা করছে বিজেপি: মালদাকাণ্ডে সরব তৃণমূল সুপ্রিমো
সাবিনা কন্যাকে এসআইআর-এর নোটিস, 'হয়রানি'র অভিযোগে সরব সেচ দফতরের মন্ত্রী
সাবিনা কন্যাকে এসআইআর-এর নোটিস, 'হয়রানি'র অভিযোগে সরব সেচ দফতরের মন্ত্রী
মুসলিম সাংবাদিকের বাড়িতে চলল বুলডোজার, 'বেছে বেছে টার্গেট' তোপ মুখ্যমন্ত্রীর
মুসলিম সাংবাদিকের বাড়িতে চলল বুলডোজার, 'বেছে বেছে টার্গেট' তোপ মুখ্যমন্ত্রীর
বিচারপতি গাভাই দলিত সম্প্রদায়ের, তাই উচ্চবর্ণের সহ্য হচ্ছে না: CJI-কে জুতো ছোড়া নিয়ে সরব কেন্দ্রীয় মন্ত্রী
বিচারপতি গাভাই দলিত সম্প্রদায়ের, তাই উচ্চবর্ণের সহ্য হচ্ছে না: CJI-কে জুতো ছোড়া নিয়ে সরব কেন্দ্রীয় মন্ত্রী
অবৈধ নির্মানের তকমা, উত্তরাখণ্ডের কাশীপুরে গুঁড়িয়ে দেওয়া হল ৫টি মাজার
অবৈধ নির্মানের তকমা, উত্তরাখণ্ডের কাশীপুরে গুঁড়িয়ে দেওয়া হল ৫টি মাজার
সরকারি গাড়ি ব্যবহারে কড়াকড়ি, ‘এক পদ, এক গাড়ি’ নীতি চালু করল কেন্দ্র
সরকারি গাড়ি ব্যবহারে কড়াকড়ি, ‘এক পদ, এক গাড়ি’ নীতি চালু করল কেন্দ্র
অসমে বন্যায় আরও ৭ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৭৫: ক্ষতিগ্রস্ত ৩.৩২ লাখ মানুষ
অসমে বন্যায় আরও ৭ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৭৫: ক্ষতিগ্রস্ত ৩.৩২ লাখ মানুষ
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র