০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিম সাংবাদিকের বাড়িতে চলল বুলডোজার, ‘বেছে বেছে টার্গেট’ তোপ মুখ্যমন্ত্রীর

(প্রতীকী ছবি)

পুবের কলম, ওয়েবডেস্ক: বুলডোজারের শিকার এবার মুসলিম সাংবাদিক। সরকারি জমি দখলের অভিযোগে জম্মুতে গুঁড়িয়ে দেওয়া হলো গুলাম কাদির দাইং নামের এক সাংবাদিকের বাড়ি। জানা গিয়েছে, প্রায় ৩৫ বছর আগে কাশ্মীর উপত্যকার ডোডার ভালেসা থেকে জম্মুর নারওয়ালে চলে এসেছিলেন মুসলিম সাংবাদিক। সেখানে কিছুটা জমি কিনে একতলা বাড়ি করেছিলেন তিনি। গুলাম বলেন, ‘আমার বড় ছেলের বয়স তখন মাত্র ১২। কিন্তু ও ছিল অনেকটা লম্বা ও স্বাস্থ্যবান। যে কোনও সময় জঙ্গিরা ওকে নিজেদের দলে ধরে নিয়ে যাবে, এই ভয়ে পালিয়ে এসেছিলাম।’

৭২ বছরের গুলামের ছেলে আফরাজ স্থানীয় একটি সংবাদ পোর্টালের সাংবাদিকে। বছর খানেক আগে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে খবর করার ‘অপরাধে’ তাঁর বাড়িটিও ভেঙে দিয়েছিল জেডিএ। এ বারও তাঁর বাবার বাড়ি ভাঙার পিছনে কেন্দ্রের বিজেপি সরকারের চক্রান্ত দেখছেন অনেকেই। সাংবাদিকের বাড়িতে বুলডোজার চালানো নিয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, ‘সরকারি জমি দখল করা কেউ সমর্থন করে না। কিন্তু বেছে বেছে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের বাড়িগুলোকেই টার্গেট করছে জেডিএ। রাজ্যের নির্বাচিত সরকারকে হেনস্থা করার উদ্দেশ্যেই এই চক্রান্ত করা হচ্ছে। রাজভবনের পোস্টিং দেওয়া পুলিশ নির্বাচিত সরকারের অনুমতি ছাড়াই সাধারণ মানুষের বাড়ি ভেঙে ফেলছে।’

আরও পড়ুন: বাংলার মানুষ জবাব দিতে তৈরি: ‘সার’ নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

এদিকে গুলামের পাশে এসে দাঁড়িয়েছেন তাঁর হিন্দু প্রতিবেশী কুলদীপ শর্মা। নিজের জমি থেকে প্রায় এক কাঠা জমি তিনি দান করেছেন বৃদ্ধ প্রতিবেশীকে। তাঁর কথায়, ‘আমি আমার ভাইকে আশ্রয়হীন হতে দেব না। জেডিএ ওর তিন মার্লা (পাঁচ মার্লায় এক কাঠা) জমি কেড়ে নিয়েছে। আমি গুলামকে পাঁচ মার্লা জমি দিয়েছি। ওরা এখানেই থাকবে।’

আরও পড়ুন: ‘আমাকে ‘মুল্লি’ ও ‘জঙ্গি’ বলা হয়েছে’, সাম্প্রদায়িক উস্কানি ও নিশানার বিরুদ্ধে মুখ খুললেন সাংসদ ইকরা

আরও পড়ুন: ‘গরীবদের জন্য বুলডোজার আর আদানির জন্য জমি’: রাহুল গান্ধি
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

মার্কিন-ইসরাইল বিমান হামলায় ৫৫৫ জন নিহত, ১৩১টি শহরে আঘাত হানার খবর ইরানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুসলিম সাংবাদিকের বাড়িতে চলল বুলডোজার, ‘বেছে বেছে টার্গেট’ তোপ মুখ্যমন্ত্রীর

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, শনিবার