বিশেষ প্রতিবেদক: ভারতবর্ষে যারা সংখ্যালঘুদের বিরুদ্ধে দাঙ্গা করতে চায়, তাদের ঘরবাড়ি, ব্যবসা, সম্পত্তি, দোকানপাট গুঁড়িয়ে দিতে চায়, তারা বোধহয় সহিংসতা না করেই এবার থেকেই উদ্দেশ্য হাসিল করতে পারবে। কারণ, এখন সংখ্যালঘুদের অস্তিত্ব বিনষ্ট করার জন্য এক নয়া হাতিয়ার সামনে এসে গেছে। আর তা হল বুলডোজার। এই বুলডোজার দিয়েই নাগরিকদের রুজিরোজগার-বাসস্থান-শিক্ষাদীক্ষা সব কিছুকেই নিশানা করা সম্ভব হচ্ছে। তাদের বিকাশ শুধু নয়, বিকাশের স্বপ্নকেও চুরমার করে দেওয়ার এই নয়া অস্ত্র বুলডোজার সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছে।

তবে সারা পৃথিবীতে নাগরিকদের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহৃত হয়নি। শুধুমাত্র এই বুলডোজার দিয়ে ভূমিপুত্রদের বাস্তুচ্যুত করা, ঘরবাড়ি বিনষ্ট করা ও উদ্বাস্তুতে পরিণত করার ক্ষেত্রে আর একটিই মাত্র রাষ্ট্রের নিদর্শন ভারতকে উদ্বুদ্ধ করতে পারে। আর দেশটি হল জায়নবাদী ইসরাইল। তারাও লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে তাদের ভূমি ও ঘরবাড়ি থেকে উৎখাত করে সারা পৃথিবীতে দৃষ্টি আকর্ষণ করেছে এবং এই ফিলিস্তিনিদের এই উৎখাতের কাজ ইসরাইল এখনও সমানে চালিয়ে যাচ্ছে।

বুলডোজার দিয়ে সংখ্যালঘু পীড়ন আর কতদিন!<div class=