ইঞ্জিনিয়ারের বাড়িতে আড়াই কোটি টাকা উদ্ধার, বিপুল সম্পত্তির মালিক কী করে হলেন খতিয়ে দেখা হচ্ছে

পুবের কলম ওয়েবডেস্ক:  জানলা দিয়ে উড়ছে টাকা।আকাশে উড়ছে ৫০০, ২০০, ১০০ টাকার নোট। টাকা নিতে নীচে ব্যাপক হুড়োহুড়ি।জানলা দিয়ে হাত গলিয়ে একের পর এক টাকার বান্ডিল ফ্ল্যাটের নীচে ফেলছেন এক ইঞ্জিনিয়ার।  শুক্রবার সকালে এমনই দৃশ্য দেখেছিল  ওড়িশার ভুবনেশ্বরের সাধারণ মানুষ। আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগে ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দিয়েছিলেন ভিজিল্যান্সের আধিকারিকেরা।
বৈকুণ্ঠনাথ সারাঙ্গি নামক এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় ওড়িশা ভিজিল্যান্স ডিপার্টমেন্ট। তিনি রাজ্যের গ্রামোন্নয়ন বিভাগের চিফ ইঞ্জিনিয়ার। তাঁর বাড়ি থেকে আড়াই কোটি টাকা  উদ্ধার হয়েছে। আজ অর্থাৎ শনিবার তাঁর কর্মজীবনের শেষ দিন। আর শুক্রবার ওড়িশার এই ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা।

(বাঁ দিকে) ফ্ল্যাটের জানলা দিয়ে ফেলা হচ্ছে টাকা।<div class=