পুবের কলম ওয়েবডেস্কঃ ওড়িশার বালাঙ্গিরে নাইট্রোজেন গ্যাস সিলিন্ডারে ভয়াবহ বিস্ফোরণ। গুরুতর আহত হয়েছেন বাংলার তিন শ্রমিক। আহতদের নাম বিকাশ পাত্র, বাপি বাগদি, রাজীব বাগদী। এরা সকলেই এই রাজ্য থেকে কাজ করতে গিয়েছিলেন ওড়িশায়।
আরও পড়ুন:
দেওগাঁও থানার ভুটিয়াবাহল গ্রামের কাছে একটি পাথর ক্রাশারে এই বিস্ফোরণ ঘটে।
বাংলার আহত তিন শ্রমিকের অবস্থাই আশংকাজনক। ভীমভই মেডিক্যাল হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।আরও পড়ুন:
একটি পাথর ক্রাশারে ওই বিস্ফোরণের পর এলাকায় দ্রুত ছড়িয়ে নাইট্রোজেন। উদ্ধারকার্য শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। দ্রুত খালি করে দেওয়া হয় এলাকা।
গুরতর আহত তিন শ্রমিকের চিকিৎসা চলছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।আরও পড়ুন:
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ওড়িশার বালাঙ্গি জেলার পুলিশ। ওই পাথর খাদানটির যথাযথ লাইসেন্স বা কাগজপত্র ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। জখম শ্রমিকদের বাড়িতেও পাঠানো হয়েছে খবর।