পুবের কলম, ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড় অশনির প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা সহ পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি। দক্ষিণ আন্দমান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ রবিবার ভোরেই ঘূর্ণিঝড়ের চেহারা নেয়। আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী ঘন্টায় ২৫ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগোচ্ছে অশনি। ক্রমশই সময়ের সঙ্গে শক্তি বাড়াতে থাকলেও শেষ পর্যন্ত স্থলপথে না ঢুকে সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওড়িশা উপকূলের দিকে প্রতি ঘন্টায় ১২০ কিলোমিটার বেগে এগোচ্ছে অশনি। পুরী থেকে অশনি এই মুহূর্তে অশনি ৬৫০ কিলোমিটার দূরে রয়েছে।
SCS Asani moved WNW with a speed of 25 kmph during past 06 hours and lay over WC and adjoining South BoB at 0530 hours IST. To move NWwards till 10th May and reach WC & adjoining NW BoB off North AP & Odisha coasts. To weaken gradually into a Cyclonic Storm in next 48 hrs. pic.twitter.com/fTlSP9LR4T
— India Meteorological Department (@Indiametdept) May 9, 2022
আরও পড়ুন:
ভারতীয় আবহাওয়া দফতর অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। শনিবার থেকেই সব রকম প্রস্তুতি নিয়ে নেমেছে কলকাতা পুরসভা।
বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। পুরসভার কর্মচারীকে সতর্ক থাকতে দেওয়া দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার তরফ থেকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে ।আরও পড়ুন:
এদিকে সোমবার সকাল থেকে কলকাতায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। কলকাতার পর্ণশ্রী,পার্ক সার্কাস,পার্ক স্ট্রিট সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন,ঘূর্ণিঝড় আরও তীব্র হওয়ার আশঙ্কায় পুরসভার সমস্ত কর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে। সমস্ত কর্মচারীদের ছুটি বাতিল করা হচ্ছে।
A few pictures of our frontline SWM workers on duty after the heavy rainfall to prevent blockage of drains.#KMConDuty pic.twitter.com/U1ynXyTeBM
— Kolkata Municipal Corporation (@kmc_kolkata)