১০জনের মধ্যে ৯জন দোষী সাব্যস্ত
আরও পড়ুন:
পুবের কলম ডেস্ক : ২০১৩ সালে পাটনার গান্ধি ময়দানে ধারাবাহিক বিস্ফোরণকাণ্ডে রায়দান করল বিশেষ আদালত। ১০ অভিযুক্তের বিরুদ্ধে ৯ জনকেই দোষী সাব্যস্ত করে এনআইএ-র বিশেষ আদালত। ১০ জনের মধ্যে ১ জনকে প্রমানের অভাবে বেকসুর খালাস করা হয়। ১ নভেম্বর চূড়ান্ত সাজা ঘোষণা করা হবে।
আরও পড়ুন:
২০১৩ সালে গান্ধি ময়দানে হুঙ্কার জনসভার কথা ছিল তৎকালীন প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির।
জনসভার আগে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ওই বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়। আহত হন ৭০ জন। একের পর এক মোট ছ'টি বিস্ফোরণ হয়। মোদির সভামঞ্চ থেকে ১৫০ মিটার দূরে একটা বিস্ফোরণ হয়েছিল। শেষ বোমাটি ফাটে বেলা ১২.২৫ নাগাদ। ভয়াবহ বিস্ফোরণের পরও সভাটি করেছিলেন মোদি। বিস্ফোরণের ২০ মিনিট পর মোদি এবং বিজেপির শীর্ষ নেতারা মঞ্চে ওঠেন। চারটি তাজা বোমা সভাস্থল থেকে উদ্ধার করা হয়। বিহার পুলিশ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেনি।ইন্টেলিজেন্স সূত্রে খবর, বিস্ফোরণে ব্যবহার করা হয় অ্যামোনিয়াম নাইট্রেট, ডেটোনেটর্স, টাইমার ডিভাইস ও লোহার পেরেক।আরও পড়ুন:
ওই ঘটনার পরের দিনই তদন্তভার হাতে নেয় এনআইএ। ২০১৪ সালের ২১ আগস্ট মোট ১১ জন অভিযুক্তর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় তারা। পাশাপাশি তদন্তকারীরা হায়দার আলি, নৌমান আনসারি, মুহাম্মদ মুজিবুল্লাহ আনসারি, ইমতিয়াজ আলম, আহমেদ হুসেন, ফকরুদ্দিন, ফিরোজ আসলম সহ বেশ কয়েকজনকে গ্রেফতারও করে।এনআইএ দাবি করে, ওই বিস্ফোরণের মাস্টারমাইন্ড ছিল হায়দার আলি ও মুজিবুল্লাহ। তাদেরকে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় বলে দাবি করে এনআইএ।