পুবের কলম ওয়েবডেস্কঃ মন্নতে কিং খানের বাড়ির সামনে থেকে উধাও নেমপ্লেট। সোরগোল পড়ে যাওয়ার মতই ঘটনা । প্রথম কিন্তু বিষয়টা নজরে আসে শাহরুখ ভক্তদের। আসলে মুম্বই এসে মন্নত লেখা নেমপ্লেটের সামনে দাঁড়িয়ে ছবি না তুললে ভক্ত- অনুরাগীদের মুম্বই পরিক্রমা সম্ভব হয়না।
আরও পড়ুন:
এখানেই শেষ নয় এই নতুন নামফলকটি খান পরিবার গত মাসেই তাঁদের বাড়ির নতুন এই নামফলকটি বসিয়েছিলেন।
আরও পড়ুন:
তবে ২৫ লক্ষ টাকা মূল্যের এই নামফলক তাও আবার কিং খানের বাড়ির সেটাও চুরি? বাড়ির নিজস্ব নিরাপত্তারক্ষীরা আছেন, রয়েছে পুলিশি প্রহরাও। এত কিছুর পরে কিভাবে নাম ফলক উধাও হয়ে যেতে পারে।
আরও পড়ুন:
তবে এরপরেই কাহানি তে আসে টুইস্ট। একটি সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে চুরি বা খোয়া যায়নি ওই বহুমূল্য নামফলক।ওই নামফলক থেকে খসে পড়ে যায় একটি হীরে। তাই বাড়ির মালকিন গৌরি খানের নির্দেশে খুলে রাখা হয়েছে ওই নামফলকটি।
আরও পড়ুন:
আরও জানা যাচ্ছে গৌরি নাকি নিজেই ডিজাইন করেছিলেন এই নামফলকটি। তবে নেপথ্যে যাই হোকনা কেন “মন্নত” নামফলকের নেপথ্যে কোন ঘটনা রয়েছে এবং সেটি খোয়া যায়নি আপাতত তা জানতে পেরেই স্বস্তিতে ভক্তরা।