পুবের কলম ওয়েবডেস্ক : ঋণ পরিশোধ নিয়ে সংকটে থাকা এবং দেউলিয়া হওয়ার ঝুঁকিতে থাকা বিশ্বের ৫২টি দেশকে জরুরি ভিত্তিতে সহায়তার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসংঘের শীর্ষ কর্মকর্তা আখিম স্টাইনার। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) প্রধান স্টাইনার আরও বলেন, ৫২টির মধ্যে ২৫টি দেশ সরকারি আয়ের এক-পঞ্চমাংশেরও বেশি খরচ করছে বৈদেশিক ঋণ পরিশোধে। কাতারের দোহায় শনিবার স্বল্পোন্নত দেশগুলির (এলডিসি) সম্মেলনের বাইরে এক সাক্ষাৎকারে স্টাইনার বলেন, রাষ্ট্রীয় ঋণ প্রশ্নে উন্নয়নশীল দেশগুলোর পরিস্থিতি এ মুহূর্তে অত্যন্ত গুরুতর। ইউএনডিপির অনুমান, ২৫টি দেশ হয় ঋণে জর্জরিত, আর না হয় দেউলিয়া হওয়া থেকে এক কদম দুরে।
তবে দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি। গত সপ্তাহে ইউএনডিপির প্রতিবেদনে ৫২টি দেশের ঋণের ৩০ শতাংশ মওকুফের আহ্বান জানানো হয়। এই ৫২ দেশের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, লেবানন, ইউক্রেনসহ আফ্রিকার সাবসাহারা অঞ্চলের ২৩টি দেশ। এ ছাড়াও লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ১০ দেশ এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৮ দেশ এ তালিকায় রয়েছে। স্টাইনার জানান, নাইজেরিয়া, মালি এবং বুরকিনা ফাসোর মতো রাষ্ট্রগুলোতে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পেয়েছে এবং সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে। এসব কারণে দেশগুলোর উন্নয়ন কম করে হলেও ২০ বছর পিছিয়ে গেছে। এর আগে শনিবার রাষ্ট্রসংঘের মহাসচিব গুতেরেসও ধনী রাষ্ট্রগুলোকে এক হাত নেন। উচ্চ সুদ চাপিয়ে ‘ধনী দেশগুলো স্বল্পোন্নত দেশগুলোর টুঁটি চেপে ধরেছে’ বলে মন্তব্য করেন গুতেরেস।দেউলিয়া হওয়ার ঝুঁকিতে ৫২ দেশ
ইমামা খাতুন
প্রকাশিত:
৭ মার্চ ২০২৩, ০৬:৩০
আরও খবর
কলেরার ঝুঁকিতে ১০০ কোটি মানুষ: হু
অনাহারে মৃত্যুর ঝুঁকিতে হাইতির লক্ষাধিক শিশু
ঘূর্ণিঝড় মোচা: বাংলাদেশে ঝুঁকিতে ৩৩ রোহিঙ্গা ক্যাম্প
তেজস্ক্রিয় বিকিরণের ঝুঁকিতে লক্ষাধিক মানুষ!
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর