পুবের কলম ওয়েব ডেস্কঃ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ সম্প্রতি দাবি করেছে, একটি অজানা সংস্থা হোয়াটসঅ্যাপের প্রায় ৫০০ মিলিয়ন ব্যবহারকারীর ফোন নম্বর সম্বলিত ডাটাবেস একটি হ্যাকিং ফোরামে বিক্রি করে দিয়েছে। হোয়াটসঅ্যাপে বিশ্বের প্রায় ২ বিলিয়ন ব্যবহারকারী রয়েছে। হোয়াটসঅ্যাপের দাবি, বিক্রিত ডাটাবেসে ৪৮৭ মিলিয়ন ফোন নম্বর রয়েছে। ভারত সহ ৮৪টি দেশের ব্যবহারকারী রয়েছেন এই তালিকায়।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির দাবি, বিশ্বজুড়ে প্রায় এক চতুর্থাংশ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ডেটা চুরি হয়েছে। এরমধ্যে রয়েছে আমেরিকা (৩২ মিলিয়ন ব্যবহারকারী), ব্রিটেন (১১ মিলিয়ন ব্যবহারকারী), রাশিয়া (১০ মিলিয়ন ব্যবহারকারী), ইতালি (৩৫ মিলিয়ন ব্যবহারকারী), সউদি আরব (২৯ মিলিয়ন ব্যবহারকারী) ও ভারত (৬ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী)। হ্যাকাররা স্প্যামিং, ফিশিং, পরিচয় চুরির মতো অন্যান্য সাইবার অপরাধ করার জন্য চুরি করা তথ্য ব্যবহার করতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা হ্যাকারদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য কিছু পদক্ষেপ নিতে পারেন। হোয়াটসঅ্যাপ স্টেটাস ও প্রোফাইলের ছবি লুকানো ছাড়াও, তারা সেটিং ব্যবহার করে নিজেদের রক্ষা করতে পারেন।৮৪ দেশের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ঝুঁকির মুখে
ইমামা খাতুন
প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২২, ১৪:২০
আরও খবর
কলেরার ঝুঁকিতে ১০০ কোটি মানুষ: হু
অনাহারে মৃত্যুর ঝুঁকিতে হাইতির লক্ষাধিক শিশু
ঘূর্ণিঝড় মোচা: বাংলাদেশে ঝুঁকিতে ৩৩ রোহিঙ্গা ক্যাম্প
দেউলিয়া হওয়ার ঝুঁকিতে ৫২ দেশ
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর