পুবের কলম ওয়েবডেস্ক : ধর্ম অবমাননার অভিযোগে শ্রীলংকার এক নাগরিককে হত্যার দায়ে ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের আদালত। সোমবার একই মামলায় অভিযুক্ত ৮৮ জনের মধ্যে ৯ জনকে যাবজ্জীবন ও অন্য আসামিদের দুই থেকে পাঁচ বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।গত ডিসেম্বরে পাকিস্তানের শিয়ালকোট শহরে কারখানা ব্যবস্থাপক ৪৮ বছরের প্রিয়ান্থা কুমারাকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। পাশবিক ওই হামলায় শতাধিক মানুষ অংশ নেয়।
ইসলামি একটি পোস্টার ছিঁড়ে ডাস্টবিনে ছুড়ে ফেলার অভিযোগে তাকে পিটিয়ে মেরে ফেলেন এলাকাবাসী। পুলিশের উদ্ধার করা ভিডিওফুটেজে দেখা যায়, স্থানীয় লোকজন ও কর্মীরা ম্যানেজার প্রিয়ন্থাকে মারতে মারতে টেনেহিঁচড়ে রাস্তায় নিয়ে আসেন। তার পর চলে গণপিটুনি। তখনই মৃত্যু হয় তার। তার মরদেহে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা।এক সহকর্মীকে শ্রমিক-জনতার হাত থেকে প্রিয়ন্থাকে রক্ষা করতেও দেখা গেছে ফুটেজে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়-প্রিয়ন্থাকে মারার সময় ধর্ম অবমাননাবিরোধী স্লোগান দিচ্ছিল জনতা। আরেক ভিডিওতে তার শরীরে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। এ সময় ওই ব্যক্তির গাড়িও ভাঙচুর করা হয়। ওই ঘটনায় পুরো পাকিস্তানে আলোড়ন তোলে এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান একে ‘পাকিস্তানের জন্য লজ্জার দিন’ বলে আখ্যা দেন।শ্রীলঙ্কার নাগরিককে হত্যায় পাকিস্তানে ৬ জনের মৃত্যুদণ্ড
ইমামা খাতুন
প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২২, ১৫:০৭
আরও খবর
এই দেশে কেবল গেরুয়া থাকবে, অন্য স্বপ্ন দেখলে পাকিস্তান যেতে হবে: বিতর্কে বিজেপি নেত্রী
ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ
পাকিস্তানে প্যারামিলিটারি সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ৩
পাকিস্তানের সিন্ধু প্রদেশও জুড়তে পারে ভারতের সঙ্গে! ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর
পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর
পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর
নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা
নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা
অফিসের ভেতর শ্রীলঙ্কার বিরোধী নেতাকে লক্ষ্য করে গুলি, খুন লাসান্থা
অফিসের ভেতর শ্রীলঙ্কার বিরোধী নেতাকে লক্ষ্য করে গুলি, খুন লাসান্থা
পাকিস্তানের আতঙ্ক ধরিয়েছিল বিক্রান্ত: দীপাবলি উদযাপনে হুঙ্কার মোদির
পাকিস্তানের আতঙ্ক ধরিয়েছিল বিক্রান্ত: দীপাবলি উদযাপনে হুঙ্কার মোদির
পাকিস্তানের প্রত্যেক ইঞ্চি এখন ব্রহ্মোসের রেঞ্জে: পাক আস্ফালনকে সর্তক করল রাজনাথ
পাকিস্তানের প্রত্যেক ইঞ্চি এখন ব্রহ্মোসের রেঞ্জে: পাক আস্ফালনকে সর্তক করল রাজনাথ
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর