পুবের কলম, ওয়েবডেস্ক: গুজরাতের অভিশপ্ত দুর্ঘটনায় আহতদের দেখতে আজ মোরবি জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী আসার খবরে সারা রাত ধরে চলেছে হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ। এমনকি হাসপাতালের দেওয়াল গুলি রং করা হচ্ছে। নিখোঁজ আত্মীয়কে খুঁজতে আসা ব্যক্তিরা হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন। কিন্তু ভিতরে তখন কর্মীরা হাসপাতাল পরিষ্কার করতে ব্যস্ত। কংগ্রেস ও আপের তরফে একটি পোস্ট করা ভিডিও থেকে এই ঘটনা সামনে এসেছে।

তবে কংগ্রেস ও আপের পোস্ট করা এই ভিডিও যাচাই করেনি পুবের কলম ডিজিটাল।