পুবের কলম ডেস্ক : উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, উত্তর প্রদেশের লোকেরা এবার নাম পরিবর্তনকারী বিজেপি সরকার’কে পরিবর্তন করবে। বুধবার তিনি গাজীপুরে দলীয় ‘বিজয় রথযাত্রা’ সমাবেশে ওই মন্তব্য করেন।
আরও পড়ুন:
অন্যদিকে, একই মঞ্চ থেকে ‘যবতক দাওয়াই নেহি, তবতক ঢিলাই নেহি’র আদলে প্রাক্তন মন্ত্রী ও সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রধান ওমপ্রকাশ রাজভর স্লোগান দেন ‘যতদিন বিজেপি বিদায় না হয়, ততদিন ঢিলেমি নয়।’ এই স্লোগান আজ থেকে আপনারা চালু করুন।
তিনি বলেন, জনগণ এখন বিজেপি সরকারের প্রতি বিরক্ত। এই বিধানসভা নির্বাচনে সমস্ত মহল একসঙ্গে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে।আরও পড়ুন:
অখিলেশ যাদবের সঙ্গে আজ ওমপ্রকাশ রাজভর এবং মুখতার আনসারির ভাই সিগবাতুল্লাহকেও রথে দেখা গেছে। রাজভরের সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (‘সুভাসপা’) সঙ্গে সমাজবাদী পার্টির জোট হয়েছে।
আরও পড়ুন:
আগামীবছর উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলই তাদের পূর্ণ শক্তি নিয়ে এখন থেকে মাঠে নেমেছে। এরই ধারাবাহিকতায় সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারকে ‘নাম পরিবর্তনের সরকার’ বলে কটাক্ষ করেন এবং আসন্ন নির্বাচনে জনগণ এই সরকারকে পরিবর্তন করবে বলে মন্তব্য করেন।
আরও পড়ুন:
অখিলেশ যাদব বলেন, গত সাড়ে চার বছরে রাজ্য সরকার কোনও কাজ করেনি। কোনও প্রতিশ্রুতি পূরণ করেনি। গাজিপুরের মুহাম্মাদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে ‘বিজয় রথযাত্রা’র সূচনা করে, তিনি বলেন, বিজেপি একটিও কাজ করেনি। তারা কেবল ভিত্তিপ্রস্তর স্থাপন করছে।