পুবের কলম, ওয়েবডেস্ক: রথযাত্রার সময় মর্মান্তিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১১ জনের। দুর্ঘটনাটি ঘটে তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলায়। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। সাতজনকে আহত অবস্থায় থাঞ্জাভুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই পাঁচজনের মৃত্যু হয়েছে।
আহত হয়েছে আরও ১৫ জন। তারা হাসপাতালেই চিকিৎসাধীন। মৃতদের নাম এম মোহন(২২), কে প্রতাপ(৩৬), এ আনবাজগান (৬০), রাঘবন(২৪)। এ আনবাজগানের পুত্র ছিলেন রাঘবন। আর সন্তোষ (১৫), টি সেলভাম (৫৬), এম রাজকুমার (১৪), আর স্বামীনাথন (৫৬), এ গোবিন্দরাজ, এস ভরণী(১৩), নাগরাজ (৬০)। এরা সকলেই কালিমেদূর গ্রামের বাসিন্দা ছিলেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা সহ আহতদের দ্রুত ও সুষ্ঠু চিকিৎসা পরিষেবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজই ঘটনাস্থলে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী স্ট্যালিন সহ রাজ্যের শিক্ষামন্ত্রী অনবিল মহেশ পয়্যামোঝির। দুর্ঘটনায় নিহতদের পরিজনকে ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর। পুলিশ সূত্রে খবর, ৯৪ তম সত্য বিঘা উৎসব উপলক্ষে তিরুনাভুক্কারাসার থাঞ্জাভুরের কলিমেদুর আপ্পার মদম মন্দিরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে কাঠের সুউচ্চ একটি রথকে সাজিয়ে তোলা হয়েছিল। বুধবার সকালে রথযাত্রার সেই অনুষ্ঠান ঘিরে স্থানীয় মানুষের সমাগম হয়। ওই রথটি বিদ্যুতের হাই ট্রান্সমিশন লাইনের সংস্পর্শে আসতেই রথে থাকা প্রত্যেকেই বিদ্যুৎস্পৃষ্ট হন৷ মন্দিরের ওই রথ বা পালকি একটি মোড় ঘোরার সময় উপরে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে দুর্ঘটনা ঘটে৷ পুলিশ আরও জানিয়েছে, এই ধরনের অনুষ্ঠান চলাকালীন সাধারণত বিপদ এড়ানোর জন্য বিদ্যুৎ সরবরাহকারী তারের সংযোগ বিচ্ছিন্ন করা থাকে৷ কিন্তু এবার রথের উচ্চতা বেশি না হওয়ায় সেটি তার পর্যন্ত পৌঁছবে না ভেবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি৷ কিন্তু রথ সাজানোর পর সেটির উচ্চতা বেড়ে যায়। যার ফলসরূপ এই মর্মান্তিক পরিণতি। দুর্ঘটনার সময়ের একটি ভিডিওতে দেখা গিয়েছে, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে গোটা রথটিই পুড়ে গিয়েছে৷তামিলনাড়ুতে রথযাত্রার সময় মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১১
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২২, ০৬:৫৯
আরও খবর
অন্ধ্রে ইস্পাত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৮ শ্রমিক, আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর
কুয়েত বিমানবন্দরে ইরানের বিমান হানা, ভাগ্নির বিয়েতে বাড়ি ফেরার পথে নিহত উজ্জয়িনীর মনজুর
বিজেপির সাথে সম্পর্কে ছেদ; দল ছাড়লেন তামিলনাড়ুর কে আন্নামালাই
উস্কানিমূলক পোস্ট করায় এবার মহুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ
অতি-মুনাফা লোটার মানসিকতা: জ্বালানির দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর
অতি-মুনাফা লোটার মানসিকতা: জ্বালানির দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর
তামিলনাড়ুর প্রথম নির্বাচনেই বাজিমাত করে জয়ের পথে বিজয়ের TVK
তামিলনাড়ুর প্রথম নির্বাচনেই বাজিমাত করে জয়ের পথে বিজয়ের TVK
ভোটের হারে তামিলনাড়ুকে টেক্কা বাংলার: প্রথম ৪ ঘণ্টায় ভোট পড়ল ৪১ শতাংশের বেশি
ভোটের হারে তামিলনাড়ুকে টেক্কা বাংলার: প্রথম ৪ ঘণ্টায় ভোট পড়ল ৪১ শতাংশের বেশি
তামিলনাড়ুতে ভয়াবহ দুর্ঘটনা, খাদে পড়ে মৃত্যু ৯ পর্যটকের; শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
তামিলনাড়ুতে ভয়াবহ দুর্ঘটনা, খাদে পড়ে মৃত্যু ৯ পর্যটকের; শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
রসগোল্লা গলায় আটকে মৃত্যু, বিয়ের ভোজে মর্মান্তিক দুর্ঘটনা
রসগোল্লা গলায় আটকে মৃত্যু, বিয়ের ভোজে মর্মান্তিক দুর্ঘটনা
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ