পুবের কলম, ওয়েবডেস্ক: দক্ষিণ ভারতের রাজনীতিতে কি এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে? ২০২৬ তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। রূপোলি পর্দা থেকে রাজনীতির ময়দানে নেমেই রীতিমতো চমক দিয়েছেন অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (TVK)।

নির্বাচন কমিশন (ECI)-এর সকাল ১১:১৫ মিনিটের আপডেট অনুযায়ী, তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে স্পষ্ট আধিপত্য বিস্তার করেছে বিজয়ের দল। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, TVK এগিয়ে রয়েছে ১০৫টি আসনে।

ADMK এগিয়ে রয়েছে ৬৬টি আসনে।

নির্বাচনী লড়াইয়ের শুরু থেকেই অভিনেতা বিজয়কে ঘিরে তামিলনাড়ুর যুবসমাজের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছিল। বর্তমান গণনার ট্রেন্ড বলছে, শাসক দল ডিএমকে (DMK) এবং প্রধান বিরোধী দল এডিএমকে (ADMK)-এর চিরাচরিত দ্বিমুখী লড়াইয়ে বড়সড় ফাটল ধরিয়েছে বিজয়ের TVK। ১০৫টি আসনে এগিয়ে থেকে বিজয় এখন রাজ্যের অন্যতম প্রধান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন।

অন্যদিকে, পনিরসেলভম-পালানিস্বামীদের নেতৃত্বাধীন এডিএমকে ৬৬টি আসনে এগিয়ে থাকলেও, তারা বিজয়ের দলের চেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। রাজনৈতিক মহলের মতে, বিজয়ের ব্যক্তিগত জনপ্রিয়তা এবং তাঁর দলের 'পরিবর্তন'-এর ডাক তামিলনাড়ুর ভোটারদের মনে গভীরভাবে রেখাপাত করেছে।