পুবের কলম, ওয়েবডেস্ক: তামিলনাড়ুর মসনদে বসেই নিজের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিলেন সুপারস্টার অভিনেতা তথা নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। মঙ্গলবার তিনি জানিয়েছেন, রাজ্যের মন্দির, স্কুল এবং বাস স্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত সমস্ত সরকারি মদের দোকান অবিলম্বে বন্ধ করতে হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে ৭১৭টি দোকান পাকাপাকিভাবে সিল করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়ের পর বিজয়ের নেতৃত্বাধীন ‘তমিঝাগা ভেট্রি কাজাগাম’ সরকারের এটিই প্রথম বড় প্রশাসনিক সিদ্ধান্ত।
রাজ্যকে মাদকমুক্ত করার লক্ষ্যে এটি প্রথম ধাপ বলে মনে করছে রাজনৈতিক মহল। সরকারি সংস্থা ‘TASMAC’-এর মাধ্যমে তামিলনাড়ুতে বর্তমানে মোট ৪,৭৬৫টি মদের দোকান পরিচালিত হয়। নতুন সরকারি নির্দেশিকা অনুযায়ী যে ৭১৭টি দোকান বন্ধ হচ্ছে।আরও পড়ুন:
তামিলনাড়ুর অর্থনীতির একটি বড় অংশ দাঁড়িয়ে আছে মদের বিক্রির ওপর।
গত অর্থবর্ষে এই খাত থেকে রাজ্যের আয় হয়েছিল প্রায় ৪৮,০০০ কোটি টাকা। বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতির সম্ভাবনা থাকলেও, মুখ্যমন্ত্রী বিজয় স্পষ্ট করে দিয়েছেন যে জনস্বাস্থ্য এবং সামাজিক সুস্থতার প্রশ্নে আপস করবে না তাঁর সরকার। মুখ্যমন্ত্রী বিজয় কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আগামী ১৪ দিনের মধ্যে এই নির্দেশ কার্যকর না হলে সংশ্লিষ্ট আধিকারিক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিজয়ের এই সাহসী সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে মহিলাদের মধ্যে ব্যাপক সমাদর পাচ্ছে।