পুবের কলম ওয়েব ডেস্কঃ বঙ্গে পালাবদলের পর কে বসবেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে? তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। রীতি মেনেই বাংলায় ভোটপর্ব শুরু হওয়ার পর থেকেই কাউকে মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। ফলে বিজেপি ভোটে জেতার পরেও কে হবেন মুখ্যমন্ত্রী? তা নিয়ে সাসপেন্স বজায় রেখেছিল বিজেপি। অবশেষে জল্পনার শেষ হল। মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
বাংলার নবমতম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, আগামীকাল বিগ্রেডের ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু।আরও পড়ুন:
আজ বিকেলে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা করে তাঁকে সংবর্ধনা জানান অমিত শাহ। তিনি বলেন, "আমাকে এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে বাংলার নির্বাচনী পর্যবেক্ষক করা হয়েছিল। মুখ্যমন্ত্রী হিসেবে সব প্রস্তাব শুভেন্দু অধিকারীর নামে আসে। তারপরেই তাঁকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।" অমিত শাহের সঙ্গে এদিন ঘোষণার সময় ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, এছাড়াও অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব ও বিজেপির রাজ্য নেতৃত্ব।
আরও পড়ুন:
অমিত শাহ এদিন মুখ্যমন্ত্রী ঘোষণার পর তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি বিজেপির আদর্শের কথা তুলে ধরেন। পাশাপাশি এই বিপুল জয়ের জন্য বাংলার মানুষকেও ধন্যাবাদ জানান। তিনি বলেন, বিজেপির লক্ষ্য হল, সোনার বাংলা গড়ে তোলা এবং বাংলার মানুষের লক্ষ্য পূরণ করা। তৃণমূলকে নিশানা করে বলেন, "বাম আমলে বাংলায় সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল। তৃণমূলের আমলে সেই সন্ত্রাস আরও প্রকট হয়েছিল। বাম ও তৃণমূলের আমলের মতো এত হিংসা কোথাও দেখা যায়নি।" তিনি জানান," বাংলার প্রত্যেকটা জেলাতেই আমাদের বিধায়ক আছে।
অন্যদিকে, ২৩ টি জেলার মধ্যে ৯ টি জেলাতে তৃণমূল কংগ্রেস খাতায় খুলতে পারেনি।" এদিনও শাহ বলেন , অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা হবে এবং দেশ থেকে বিতাড়িত করা হবে। বিরোধীরা বিজেপির বিরুদ্ধে যে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুলে আসছে সেই অভিযোগও অস্বীকার করেন অমিত শাহ। তিনি বলেন বাংলার মানুষ জাগ্রত হয়েছেন।আরও পড়ুন:
প্রসঙ্গত, বিজেপির রীতি হল আগে থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা। অন্যান্য রাজ্যেও তা দেখা গিয়েছে। সেই রীতি বজায় রেখে বাংলাতেও আগে থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি।