পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রথমবার নির্বাচনে লড়েই বিপুল জয় পেয়েছে অভিনেতা থলপতি বিজয়ের দল টিভিকে। ২৩৪ আসন বিশিষ্ট বিধান্সভায় ১০৮ টি আসন পেয়েছে টিভিকে। তবে সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পরেও ম্যাজিক ফিগার থেকে দূরে থাকার ফলে বেশ কয়েকদিন ধরেই তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে টানাপোড়েন চলছিল। অবশেষে আজ রবিবার সরকার গঠন হয়েছে তামিলনাড়ুতে। ডিএমকের সঙ্গে দীর্ঘ বছরের জোট ছেড়ে টিভিকেকে সমর্থন করেছে কংগ্রেস।
এনিয়ে এবার কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কংগ্রেসকে বিশ্বাসঘাতক এবং পরজীবী বলে আক্রমণ করেন।আরও পড়ুন:
এদিন বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে কংগ্রেসকে আক্রমণ করেন। ডিএমকের সঙ্গে কংগ্রেসের দীর্ঘ ২৫-৩০ বছরের জোট ছিল।
এই ডিএমকেএকাধিকাব্র কংগ্রেসকে সঙ্কট থেকে টেনে বার করে এনেছে। কেন্দ্রে কংগ্রেস সরকারে কথা মনে করিয়ে মোদী বলেন, ২০০৪ সালে এবং ২০১৪ সালে কংগ্রেসের সরকার টিকে ছিল মূলত ডিএমকের জন্যই। আর এখন তামিলনাড়ুর হাওয়া বদলাতেই কংগ্রেস ডিএমকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। মোদীর কথায়, কংগ্রেসের উন্নয়নের জন্য ডিএমকে অনেক কাজ করেছে। কিন্তু, কংগ্রেস ক্ষমতালোভী তাই ডিএমকের পিঠে ছুরি মেরেছে। মোদীর মতে, রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার জন্যই কংগ্রেস এখন টিভিকের সঙ্গে জোট করেছে।আরও পড়ুন:
উল্লখ্য, এদিন বিজয়ের সঙ্গে শপথ নেন আরও ৯ জন মন্ত্রী। যদিও সেই তালিকায় নেই কংগ্রেসের কোনও বিধায়ক। ফলে কংগ্রেস বিজয়ের সরকারে কোনও মন্ত্রী না পীলে সেক্ষেত্রে আবার নতুন সমিকরণ তৈরি হতে পারে তামিলনাড়ুতে। জানা যাচ্ছে, ভোট পর্ব থেকেই নাকি ডিএমকের সঙ্গে কংগ্রেসের দ্বন্দ্ব চলছিল। ডিএমকের ডাকে নাকি একাধিক বৈঠকে সাড়া দেয়নি কংগ্রেস। আর টিভিকে জয়ী হওয়ার পরেই জোট বাঁধল কংগ্রেস।