পুবের কলম ওয়েব ডেস্কঃ ব্যাপক চাঞ্চল্য ছড়াল বেঙ্গালুরুতে। প্রধানমন্ত্রী নরেদন্র মোদীর কনভয় যাওয়ার রাস্তা থেকে উদ্ধার হল জিলোটিন স্টিক। এর নেপথ্যে প্রধানমন্ত্রী মোদীকে খুনের ছক কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় এক সন্দেহভাজন যুবককে গ্রেফতার করেছে। এই ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

 

আজ রবিবার বেঙ্গালুরুর আর্ট অব লিভিং সেন্টারে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে জোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর কনভয় যাওয়ার রাস্তা ঘিরে মোতায়েন করা হয়েছিল কড়া নিরাপত্তা। সেই পথেই কাগ্গালিপুরা এলাকার থাথাগুনির কাছ থেকে জিলেটিন স্টিক উদ্ধার হয়। এরপরেই হাই অ্যালার্ট জারি করা গোটা রাস্তা জুড়ে।

পুলিশ জানিয়েছে, একটি সন্দেহজনক ফোন কল মারফত জিলোটিন স্টিক রাখার খবর পাওয়া যায়। 

পুলিশ সুত্রে জানা যায়, ওই ব্যক্তি ফোনে বিস্ফোরণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। এরপরেই তাঁকে আটক করে পুলিশ। তাঁর বাড়ি কোরামাঙ্গালায়। এইখবর পাওয়ার পরেই পুলিশ ও নিরাপত্তারক্ষীরা তল্লাশি অভিজান চালায়।

পরে উদ্ধার হয় জিলোটিন স্টিক। এই ঘটনায় কোনও ষড়যন্ত্র বা কোনও জঙ্গি যোগ আছে কি না সব দিক থেকে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। অথবা ওই যুবককে কেউ নির্দেশ দিয়েছিল কি না তাও জানার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একইসঙ্গে তাঁর মা বাবাকেউ জিজ্ঞসাবাদ করে পুলিশ। তবে শেষমেশ তদন্তকারীরা জানতে পারেন। ওই যুবকের মানসিক সমস্যা রয়েছে। এর আগেও নাকি তিনি বেঙ্গালুরুতে ভিআইপিদের সফরের সময় এই রকম দাবি করেছিলেন। বিষয়টি জানতে পারার পরেই পুলিশ অবশ্য ওই যুবককে ছেড়ে দেয়।