আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক:রবিবার সকালে ধস নামলো আসানসোলের একটি কয়লা খাদানে। খাদানের মধ্যে অন্তত ২০ থোকে ২৫ জনের আটকে থাকা সম্ভাবনা রয়েছে। অবৈধ ভাবে কয়লা তুলতে গিয়েই এই ধস বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
আরও পড়ুন:
খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে পুলিশ ও সিআইএসএফের বিশাল বাহিনী।
শুরু হয় উদ্ধারকাজ।আরও পড়ুন:
জানা যাচ্ছে রবিবার সকালে কুলটি থানার বোডরা গ্রামের বিসিসিএলের ১২ নম্বর হাজলা পিটে এই ধস নামে।স্থানীয় বাসিন্দাদের একাংশের অভি্যোগ অবৈধ ভাবে এই খাদান থেকে তোলা হত কয়লা। প্রশাসনকে বারংবার জানিয়েও কোন ফল ফেলেনি।
যার ফলশ্রুতি হল এই ধস। স্থানীয়দের আশংকা কমপক্ষে ২০ থেকে ২৫ জন আটকে আছেন খনির মধ্যে। তবে বিসিসিএল কর্তৃপক্ষ এই ইস্যুতে মুখে কুলুপ এটেছেন।আরও পড়ুন:
স্থানীয় কাউন্সিলর লালন মেহেরার দাবি এই অবৈধ খাদানে কয়লা তোলার বিষয়ে বহুবার খনি কর্তৃপক্ষ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।