পুবের কলম ওয়েবডেস্কঃ ইউরোপীয় মানবাধিকার আদালতের নির্দেশে একদল আশ্রয়প্রার্থীকে নিয়ে ব্রিটেন থেকে রুয়ান্ডাগামী প্রথম ফ্লাইট বাতিল করা হয়েছে। এই বিতর্কিত ফ্লাইটে সাত আশ্রয়প্রার্থীকে রুয়ান্ডায় পাঠানো হচ্ছিল। তবে ব্রিটিশ সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে, ফ্লাইটটি শেষ মুহূর্তে বাতিল হয়েছে এবং ওই সাত আশ্রয়প্রার্থীকে বিমান থেকে নামিয়ে নেওয়া হয়েছে। এর আগে একটি ব্রিটিশ আদালত এই কাজের ছাড়পত্র দিয়েছিল সরকারকে। তবে ব্রিটেনের বেশ কয়েকজন মানবাধিকার কর্মী আশ্রয়প্রার্থীদের আফ্রিকায় পাঠানোর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিলেন।
সেগুলি অবশ্য খারিজ হয়ে গিয়েছিল। কিন্তু ইউরোপীয় মানবাধিকার আদালতের রায় ঘোষণার কারণে শেষ মুহূর্তে রয়ান্ডাগামী ফ্লাইটটি বাতিল হয়ে যায়। ইউরোপীয় মানবাধিকার আদালত একজন ইরাকি আশ্রয়প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে বলেছে, আবেদনকারী অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে পারেন, তাই রুয়ান্ডাগামী ফ্লাইট বাতিল করতে হবে। ইউরোপীয় আদালতের এই রায় ব্রিটিশ আদালতের সম্পূর্ণ বিপরীত। কারণ, ওই আদালত বলেছিল, রুয়ান্ডায় এসব আশ্রয়প্রার্থী তেমন কোনও ঝুঁকির মুখে পড়বে না। প্রসঙ্গত, ইংলিশ চ্যানেল দিয়ে অবৈভাবে ব্রিটেনে প্রবেশকারী শরণার্থীদের রুয়ান্ডায় পাঠাতে গত ১৪ এপ্রিল দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী ব্রিটিশ সরকার আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে। রুয়ান্ডা কর্তৃপক্ষ তাদের আশ্রয় আবেদন বিবেচনা করবে। আবেদন গৃহীত হলে সেদেশে তাদের থাকতে হবে। ব্রিটিশ সরকারের দাবি, এই চুক্তির ফলে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার ঘটনা কমবে। এছাড়া মানব পাচারকারীদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। ব্রিটিশ সরকারের এই চুক্তির সমালোচনা করেছে রাষ্ট্রসংঘসহ বহু মানবাধিকার সংগঠন।ব্রিটেনে ‘আশ্রয়প্রার্থীদের’রুয়ান্ডাগামী ফ্লাইট বাতিল
ইমামা খাতুন
প্রকাশিত:
১৬ জুন ২০২২, ১৪:০২
আরও খবর
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france
ট্রাম্পের সফর শেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে Britain
আহমদাবাদ বিমান দুর্ঘটনায় বাতিল কলকাতা-আহমদাবাদ উড়ান
বিমানে যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ ইন্ডিগো এয়ারলাইন্সের
বিমানে যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ ইন্ডিগো এয়ারলাইন্সের
বৈঠকের নির্যাস শূন্য! আরও ১১৬ জন ভারতীয়কে ফেরত পাঠাল ট্রাম্প
বৈঠকের নির্যাস শূন্য! আরও ১১৬ জন ভারতীয়কে ফেরত পাঠাল ট্রাম্প
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর