পুবের কলম ওয়েবডেস্কঃ ইসলামের প্রতি ভালোবাসায় মাত্র ১৮ বছর বয়সেই অভিনয়তে দাঁড়ি টানেন জাইরা ওয়াসিম। দঙ্গল, সিক্রেট সুপারস্টার এর মত ছবিতে অভিনয় করা জাইরার এই সিদ্ধান্তে হতবাক হয়ে যান তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন:
বিপন্ন ইসলাম, বিপন্ন ধর্ম বিশ্বাস এই যুক্তি তে মাত্র ১৮ তেই লাইট, আ্যকশন, ক্যামেরাকে আলবিদা করেন এই কাশ্মীরী কন্যা। অভিনয় ছাড়ার আড়াই বছর পর প্রথমবার ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করলেন জাইরা।
আরও পড়ুন:
ইনস্টাতে নিজের যে ছবি পোস্ট করেছেন জাইরা তাতে অবশ্য তিনি তাঁর মুখ দেখাননি। ছবিতে দেখা যাচ্ছে কালো বোরখায় শরীর ঢেকে একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে আছেন তিনি।
আরও পড়ুন:
অভিনয় জীবন ছাড়ার পর নিজের বিনোদন জগতের সমস্ত ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দেন জাইরা। অনুরাগীদের কেও অনুরোধ করেন তাঁর পুরনো ছবি প্রকাশ্যে না আনতে।
ইসলামের পথেই এখন তাঁর জীবনের নতুন অধ্যায় গড়ে তুলতে চান।আরও পড়ুন:
জাইরা তাঁর অভিনীত শেষ ছবি 'দ্য স্কাই ইজ পিঙ্ক' মুক্তির আগেই বলিউডকে বিদায় জানান তিনি। সোশ্যাল মিডিয়ায় লেখেন "এখানে আমি অনেক ভালবাসা, সমর্থন, প্রশংসা পেয়েছি, কিন্তু এই ফিল্ড আর যেটা করেছে তা হল আমাকে ধীরে ধীরে অবমাননার দিকে ঠেলে দিয়েছে, ক্রমশ অসচেতন ভাবে আমি আমার ইমান এর থেকে দূরে সরে যাচ্ছি। কারণ আমি এমন একটা পরিবেশে কাজ করতাম যা ক্রমাগত আমার ইমানের মাঝে এসে দাঁড়াত, ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল'।