আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: প্রায়ই দেখা যায় বাংলাদেশে পদ্মার বিভিন্ন অংশে বড় আকৃতির মাছ ধরা পড়ছে। এই মাছগুলো নদীর হওয়ায় এবং চাহিদা থাকায় বেশি দামে বিক্রিও হয় অনায়াসে। শুক্রবার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন মাছের আড়তে ২৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ বিক্রি হয়েছে সাড়ে ৩২ হাজার টাকায়।
আরও পড়ুন:
মাছটি দৌলতদিয়ায় পদ্মা নদীতে পাবনার জেলেদের জালে ধরা পড়ে।
ফেরিঘাট এলাকার এক ব্যবসায়ী ১ হাজার ২০০ টাকা কেজি দরে সাড়ে ৩২ হাজার টাকায় কিনে নেয় মাছটি। নিলামে তোলা হয় বাঘাইড় টিকে। সর্বোচ্চ দর দিয়ে ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ সেটি কিনে নেন।আরও পড়ুন:
উল্লেখ্য গত মাসের শেষ সপ্তাহে রাজবাড়ী সদর উপজেলার গোদারবাজারে পদ্মা নদীতে বহরপুর এলাকার জেলে নুরাল বিশ্বাসের জালে ২৭ কেজি ওজনের আরেকটি বাঘাইড় মাছ ধরা পড়ে। মাছটি তখন দৌলতদিয়া ঘাট মাছ ব্যবসায়ী কেছমত মোল্লার আড়তে বিক্রির জন্য নিলামে তোলা হলে স্থানীয় এক ব্যবসায়ী ১ হাজার ৩০০ কেজি দরে ৩৫ হাজার টাকায় মাছটি কিনে নেন।
আরও পড়ুন: