পুবের কলম, ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর স্কুলে বোমাতঙ্ক। সাত সকালে শহরের ১৫টি স্কুলে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালে বেনামি ইমেলে স্কুলচত্বরে বোমা রাখা আছে বলে একটি মেল করা আসে। তড়িঘড়ি ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং অশিক্ষক কর্মীদের সরিয়ে দেয় পুলিশ। প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে সরিয়ে স্কুল খালি করে দেওয়া হয়।
বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে তল্লাশি চালায় পুলিশ।আরও পড়ুন:
কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর এই ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছরেও এই ধরনের হুমকি মেল এসেছিল স্কুলে। তবে আমরা কোনও ঝুঁকি নিতে চাই না। সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
খবর পাওয়া মাত্রই কর্নাটকে উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার একটি স্কুল পরিদর্শন করেন।আরও পড়ুন:
কর্নাটক পুলিশ একটি সাইবার মামলা দায়ের করেছে। এখনও পর্যন্ত ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, স্কুল চত্বরে বিস্ফোরক রাখা আছে, এই ইমেল পাওয়ার পরই ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয় স্কুলগুলি।
তারপরই তল্লাশি শুরু করা হয়। তবে, এখনও পর্যন্ত কোনও স্কুলে বিস্ফোরকের হদিশ পাওয়া যায়নি। বম্ব ডিসপোজাল স্কোয়াড হাজির হয় স্কুলগুলিতে।আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে,প্রথমে বাসেশ্বর নগরের নেপেল এবং বিদ্যাশিল্প–সহ মোট সাতটি স্কুলে এই হুমকি ইমেল এসেছিল। পরে হোয়াইটফিল্ড, কোরামঙ্গলা, বাসভেশনগর, ইয়েলাহাঙ্কা এবং সদাশিবনগর সহ স্কুলগুলিতে তল্লাশি চালায়৷ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইমেলের মাধ্যমে একই ধরনের হুমকি আসে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কেউ মজার ছলেই এধরনের হুমকি ইমেল করেছে।