পুবের কলম, ওয়েবডেস্ক: চলতি বছরে দীপাবলিতে দেশবাসীর উদ্দেশে একের পর এক চমক ঘোষণা করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২২-এ প্রধানমন্ত্রীর ঘোষণা দেশবাসীর কাছে দীপাবলিকে এক অন্য মাত্রা এনে দিয়েছে।
আরও পড়ুন:
সরকারি সূত্রে খবর, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশের যুবকদের জন্য বিশেষ উপহার দিতে চলেছেন। এই বছরে প্রধানমন্ত্রী সারা দেশে ৭৫ হাজার যুবকদের চাকরি 'উপহার' দেবেন বলেই জানা গিয়েছে। মোদি এই বছরের জুনে বলেছিলেন যে, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে দশ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে।
দীপাবলির দুদিন আগে প্রধানমন্ত্রী শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তরুণদের সঙ্গে কথা বলবেন বলেই সূত্রের খবর।আরও পড়ুন:
বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দফতরে চাকরির জন্য ৭৫ হাজার তরুণ-তরুণীর হাতে নিয়োগপত্র হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক, রেল মন্ত্রক, পোস্ট বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক, কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, কাস্টমস এবং ব্যাঙ্কিং-এ চাকরি বরাদ্দ করা হবে বলেই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সারা দেশের বিভিন্ন শহর থেকে এই বিশাল কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ওড়িশা থেকে, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য গুজরাত থেকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর চণ্ডীগড় থেকে, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল মহারাষ্ট্র থেকে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজস্থান থেকে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ একাধিক রাজ্যের মন্ত্রী সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
অন্যান্য মন্ত্রীরাও বিভিন্ন শহর থেকে যোগ দেবেন। এছাড়াও সমস্ত বিজেপি সাংসদরা তাদের সংসদীয় এলাকা থেকে এই কর্মসূচিতে যোগ দেবেন।আরও পড়ুন:
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ লক্ষ নিয়োগের জন্য 'রোজগার মেলা' নামে একটি ড্রাইভ চালু করবেন। অনুষ্ঠানচলাকালীন ৭৫ হাজার নিয়োগপত্র দেওয়া হবে। পিএমও দফতরের বিবৃতি অনুযায়ী, যুবকদের জন্য চাকরির সুযোগ প্রদান এবং নাগরিকদের কল্যাণ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর ক্রমাগত প্রতিশ্রুতি পূরণের দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতিতে আরও জানানো হয়েছে, মোদির নির্দেশ অনুসারে, সমস্ত মন্ত্রণালয় এবং বিভাগ একটি "মিশন মোডে" অনুমোদিত শূন্যপদগুলি পূরণ করার জন্য কাজ করছে। সারা দেশ থেকে নির্বাচিত নতুন নিয়োগকারীরা ভারত সরকারের ৩৮টি মন্ত্রণালয় বা বিভাগে যোগদান করবে।
আরও পড়ুন:
নিয়োগপ্রাপ্তরা গ্রুপ এ এবং বি (গেজেটেড), গ্রুপ বি (নন-গেজেটেড) এবং গ্রুপ সি-তে বিভিন্ন স্তরে সরকারে যোগদান করবে। যে পদগুলিতে নিয়োগ করা হচ্ছে সেগুলি হল কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর কর্মী, সাব-ইন্সপেক্টর, কনস্টেবল, এলডিসি, স্টেনো, পিএ, আয়কর পরিদর্শক এবং এমটিএস (মাল্টি টাস্কিং স্টাফ)। এই নিয়োগগুলি মন্ত্রক এবং বিভাগগুলি নিজের দ্বারা বা ইউপিএসসি, এসএসসি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মতো নিয়োগকারী সংস্থাগুলির মাধ্যমে করা হচ্ছে৷
প্রধানমন্ত্রী দফতর আরও এক বিবৃতি দিয়ে জানিয়েছে, দ্রুত নিয়োগের জন্য প্রক্রিয়া সহজ ও প্রযুক্তি নির্ভর করা হয়েছে।