পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফেরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। বিএনপি একাই দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হওয়ার পথে রয়েছে। এই ফলাফলের মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর বিএনপি আবারো রাষ্ট্রক্ষমতায় ফিরতে যাচ্ছে।
বাংলাদেশের মসনদে বসার দৌড়ে রয়েছেন তারেক।আরও পড়ুন:
আরও পড়ুন:
২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে রাজনৈতিক অস্থিরতার পর সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে তারেক রহমান গ্রেফতার হন। দীর্ঘ ১৮ মাস কারাভোগের পর চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং সেখানে দীর্ঘ ১৭ বছর নির্বাসনে কাটান। তার বিরুদ্ধে মানি লন্ডারিংসহ বিভিন্ন অভিযোগে মামলা ছিল, যা শেখ হাসিনা সরকারের পতনের পর বাতিল করা হয়েছে। এবার ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফেরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হচ্ছেন প্রধানমন্ত্রী।