আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ অবশেষে হল বাঘ বন্দী। ৬ দিন পর বনদফতরের কর্মীরা কুলতলির বাঘটিকে ধরতে সমর্থ হলেন। প্রায় একসপ্তাহর কাছাকাছি সময় ধরে রয়্যাল বেঙ্গল টাইগার টি আক্ষরিক অর্থেই লুকোচুরি খেলছিল।
আরও পড়ুন:
মঙ্গলবার সকালে কুলতলির মেরিগঞ্জ-২ এর শেখপাড়া এলাকা লাগোয়া জঙ্গল থেকে ধরা হয়েছে ওই রয়্যাল বেঙ্গল টাইগারকে।
আরও পড়ুন:
জানা যাচ্ছে মঙ্গলবার সকাল থেকে শেখপাড়া লাগোয়া জঙ্গলে জল কামান ছুঁড়তে শুরু করে। জলকামানের জেরে একবার দেখা দিয়ে ফের লুকিয়ে পড়ে বাঘটি। এরপর বন দফতরের কর্মীরা ড্রোনের সাহায্যে বাঘটির অবস্থান নিশ্চিত করেন।
আরও পড়ুন:
এরপর জঙ্গলে ঢুকে গাছের ওপর উঠে বাঘের জন্য অপেক্ষা করতে থাকেন বনকর্মীরা।
শেষ পর্যন্ত দেখা মেলে দক্ষিণ রায়ের। পায়ে ঘুম পাড়ানি গুলি ছোঁড়েন বন দফতরের কর্মীরা। তর্জন গর্জন কমলে তাকে খাঁচাবন্দী করা হয়। প্রাথমিক শ্রুশুষা দেওয়ার পর ছেড়ে দেওয়া হবে গভীর জঙ্গলে।আরও পড়ুন: