পুবের কলম ওয়েব ডেস্কঃ এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে   পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় দলের দায়িত্ন গ্রহণ  করলেন টিমের প্রধাণ কোচ রাহুল দ্রাবিড়। কোভিড আক্রান্ত   হওয়ায়  তিনি দলের সঙ্গে দুবাই যেতে পারেননি। তাঁর বদলে  এতদিন রোহিত ব্রিগেডের দায়িত্বে ছিলেন ভিভিএস লক্ষ্মণ।

কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসায় দুবাই চলে গেলেন  দ্রাবিড়।

এশিয়া কাপে তিনিই দলের সঙ্গে থাকছেন। রবিবার  বিসিসিআইয়ের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দলের প্রধান কোচ দ্রাবিড় কোভিড মুক্ত। তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে অন্তর্বতী কোচ হিসেবে দলের সঙ্গে  ছিলেন ভিভিএস লক্ষ্মণ।
তিনি বেঙ্গালুরু ফিরে ভারতীয় ‘এ’  দলর সঙ্গে যোগ দেবেন। উল্লেখ্য, ভারতের ‘এ’ দলের সঙ্গে সিরিজ রয়েছে নিউজিল্যান্ড ‘এ’ দলের।

কোভিডে আক্রান্ত হওয়ায় গত ২৩ আগস্ট থেকে বেঙ্গালুরুতে  নিজের বাড়িতেই নিভৃতবাসে ছিলেন দ্রাবিড়। মৃদু উপগর্স থাকা দ্রাবিড়ের শারীরিক পরিস্থিতির উপরে নজর রাখছিল  বিসিসিআই। বোর্ডের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, সুস্থ হয়েই দলের সঙ্গে যোগ দেবেন দ্রাবিড়।