পুবের কলম, ওয়েবডেস্ক: সাইবার প্রতারকদের টার্গেটে বর্ষীয়ান বলিউড অভিনেত্রী। শাবানা আজমির নাম করে প্রতারণার ছক। অভিনেত্রীর ভেক ধরে তাঁর পরিচিতদের ম্যাসেজ করছে প্রতারকরা। প্রতারকদের হুঁশিয়ারি দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শাবানা আজমি।

সম্প্রতি ট্যুইটারে (অধুনা এক্স) অভিনেত্রী জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি পুলিশের কাছে যাবেন।

 

শাবানা আজমি লিখেছেন, তাঁর নাম করে তাঁর সহকর্মী এবং বন্ধুদের ম্যাসেজ পাঠানো হচ্ছে। যাঁরা এই মেসেজের জবাব দিচ্ছেন তাঁদের অ্যাপ স্টোর থেকে কেনাকাটা করতে বলা হচ্ছে।

এই বিষয়ে তিনি পরিচিত মহলে সবাইকে সতর্ক করে দিয়েছেন। অভিনেত্রী আরও লিখেছেন, তাঁর নাম করে কোনও কল বা মেসেজ এলে দয়া করে ধরবেন না। নম্বর দুটি হল, +৬৬৯৮৭৫৭৭০৪১ এবং +৯৯৮৯১৭৮১১৬৭৫। এটা এক ধরনের সাইবার প্রতারকদের পাতা ফাঁদ। ঘটনায় অভিনেত্রী আইনজীবী একটি নোটিস জারি করেছেন বলে জানা গিয়েছে।