পুবের কলম প্রতিবেদক: আশুরা মানে আরবি মুহাররম। সেই উপলক্ষে রাজ্যজুড়ে ১০ আগস্ট সরকারি ছুটি। আর তাই কমছে কলকাতায় মেট্রোর সংখ্যা। মেট্রো পরিষেবায় কাটছাঁট হলেও প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিতই থাকবে।
সোমবার কলকাতা মেট্রো রেলের তরফে এমনটাই জানানো হয়েছে।আরও পড়ুন:
এ দিন মেট্রোর তরফে জানানো হয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মঙ্গলবার সারাদিনে মোট ২৩৪টি মেট্রো চলবে। অন্যান্য কাজের দিনে এই সংখ্যাটি থাকে ২৮৮। মুহাররম উপলক্ষে আজ সরকারি ছুটি।
তাই মেট্রো পরিষেবায় কাটছাঁট করা হচ্ছে।আরও পড়ুন:
আজ সকালে দমদম থেকে কবি সুভাষের দিকে প্রথম মেট্রো চালু হবে ৬.৫০ মিনিটে। অন্যদিকে দক্ষিণেশ্বরের দিকে মেট্রো চালু হবে ৬.৫৫ মিনিটে। আর কবি সুভাষ থেকে দমদমের দিকে প্রথম মেট্রো ছাড়বে সকালে ৬.৫০ মিনিটে। রাতে কবি সুভাষ থেকে দমদম এবং দমদম থেকে কবি সুভাষ স্টেশনের দিকে ৯.৪০ মিনিট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে।