পুবের কলম ওয়েবডেস্ক: বৃহস্পতিবার মহাকুম্ভ মেলা অন্যতম একটি এলাকা ছটনাগ ঘাটে আগুন লেগে যায়। ফলে দাউদাউ করে জ্বলে ১৫টি তাঁবু। তৎক্ষণাৎই ঘটনাস্থলে যায় দমকলের বেশ ইঞ্জিন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রশাসনের আধিকারিকেরাও পৌঁছে গিয়েছে সেখানে।
তাঁবুতে সে সময় কোনও মানুষজন ছিলেন না বলে প্রাণহানি ঘটেনি। এখনও আগুনের কারণ জানা যায়নি।আরও পড়ুন:
উত্তরপ্রদেশের অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক প্রমোদ শর্মা সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় বলেছেন, ”আমাদের কাছে তথ্য এসেছে যে ছতনাগ থানা এলাকায় আজ আগুন লেগেছিল। ১৫টি শিবির পুড়ে ছাই। দ্রুত পদক্ষেপ করা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে জানা গিয়েছে ওই শিবিরগুলির জন্য প্রশাসন অনুমোদিত হয়নি।”আরও পড়ুন:
কুম্ভমেলায় বার বার এই বিপত্তির কারণে প্রশ্নের মুখে পড়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সুরক্ষার কারণে কুম্ভমেলায় ৫০টি অগ্নি নির্বাপণ কেন্দ্র রয়েছে। ২০০০ দমকল কর্মী দিন-রাত কাজ করছেন। দমকলের ৩৫০টি ইঞ্জিনও রয়েছে।