আরও পড়ুন:
আইভি আদক, হাওড়াঃ অচিন্ত্য শিউলি বাড়ি ফিরতেই গোটা পাড়ায় ঘরের ছেলেকে ঘিরে উচ্ছ্বাস। সকালে মন্ত্রী অরূপ রায় গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়ে আসেন। মিষ্টিমুখ করান। পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান।
আসেন বিধায়ক গুলশন মল্লিক, কল্যাণ ঘোষ প্রমুখ।আরও পড়ুন:

বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ ২০২২ গেমসে পুরুষদের ৭৩ কিলোগ্রাম ভারত্তোলনে সোনা জেতেন দেউলপুরের অচিন্ত্য শিউলি।
আরও পড়ুন:

একদিন বাবার সৎকারের জন্য সামান্য টাকাও ছিলনা। সেই কঠিন লড়াইয়ের হার্ডল পেরিয়েই আজ ঘরের ছেলের সোনা জয়ে হাওড়ার অচিন্ত্য শিউলির পাড়ায় যেন কার্যতই বাঁধনহারা উল্লাস।
সারা দেশের পাশাপাশি আন্দুল দেউলপুরের গোটা অঞ্চলের মানুষ আজ অচিন্ত্যর জন্য গর্ব অনুভব করছেন বারংবার।আরও পড়ুন:
:ন্যাশনাল হাইওয়ে ধরে সাঁতরাগাছি হয়ে কোনা এক্সপ্রেসওয়ে ছড়িয়ে ধুলাগড়। সেখান থেকে ডান দিকের টার্ন ধরে কিমি পাঁচেক গেলেই দেউলপুর। সেই গ্রামের ছেলে অচিন্ত্য শিউলি ভারোত্তোলনে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন। সেই সোনার ছেলে ঘরে ফিরতেই শুরু উৎসব।
আরও পড়ুন: