পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশে নর্মদা নদীতে ভয়াবহ বাস দুর্ঘটনা। রেলিং ভেঙে বাস গিয়ে পড়ল জলে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। আরও ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে মধ্যপ্রদেশের ধার জেলায় মহারাষ্ট্রের সরকারি বাস দুর্ঘটনা ঘটে। বাস রেলিং ভেঙে নর্মদা নদীর জলে গিয়ে পড়ে।
আরও পড়ুন:

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নারোত্তম মিশ্রা জানিয়েছেন, বাসটি ইন্দোর থেকে পুনের দিকে যাচ্ছিল। বাসটি খালঘাট সঞ্জয় সেতু দিয়ে যাওয়ার সময় এই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে। এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। বাসটিতে ৫০-৬০ জন যাত্রী ছিল।
আরও পড়ুন:

ঘটনায় শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
সার্কেল অফিসার(সিও) শিবপ্রকাশ সোনকার জানিয়েছেন, কুসাইলি গ্রামের কাছে একটি মোড়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়।
আরও পড়ুন:
হিন্দিতে একটি ট্যুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জেলা প্রশাসনের তরফ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। বাসটিকে তোলা হয়েছে।
আরও পড়ুন:
ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকজ্ঞাপন করেছেন। মোদি ট্যুইট করে জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা। উদ্ধার, কাজ চলছে।
স্থানীয় উদ্ধারকারী দল সমস্ত উদ্ধারে কাজে রয়েছে।আরও পড়ুন:
মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ জানিয়েছেন, মহারাষ্ট্র সরকার মধ্যপ্রদেশ সরকারের পাশে আছে। যৌথভাবে উদ্ধার কাজ চালানো হচ্ছে।
বিগত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। ভারী বৃষ্টিতে একাধিক এলাকা জলবন্দি। যানজটের কবলে বন্ধী মধ্যপ্রদেশ। নীচু এলাকাগুলি জলের তলায়।
আরও পড়ুন:
আরও পড়ুন: