পুবের কলম, ওয়েবডেস্ক: ফের রক্তাক্ত কাশ্মীর। জঙ্গিদের গুলিতে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের সোপিয়ানের চৌধুরী গান্ড এলাকা। ফের নিশায় কাশ্মীরি পণ্ডিত।

সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হলেন আরও এক কাশ্মীরি পণ্ডিত। শনিবার সকালে ফের জঙ্গিদের গুলিতে কেঁপে উঠল সোপিয়ান।

গুলিবিদ্ধ হওয়ার পরেই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার। নিহত কাশ্মীরি পণ্ডিতে নাম পূরাণ কৃষ্ণ ভাট। শনিবার সকালে তার বাসভবনের বাইরে তাকে গুলি করা হয়।