পুবের কলম ওয়েবডেস্কঃ এবার কড়া পোশাক বিধি শুরু হতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরে। পরিচালন কমিটির সিধান্ত এবার থেকে মন্দিরে, মূল গর্ভগৃহে যে সমস্ত পুরোহিত বা সেবাইতরা আসবেন তাদের নির্দিষ্ট পোশাক পরেই আসতে হবে।
আরও পড়ুন:
তাঁদের ধুতি, পট্টবস্ত্র এবং গামছা থাকতে হবে। শুধু তাই নয়, মন্দিরের ভিতরে সেবায়েত যতক্ষণ থাকবেন, ততক্ষণ সরকার অনুমোদিত সচিত্র পরিচয়পত্র গলায় ঝোলানা বাধ্যতামূলক।
এছাড়াও মন্দিরের যে সমস্ত নিজস্ব কর্মীরা আছেন তাদেরকেও পরতে হবে নির্দিষ্ট পোশাক। ধুতির সঙ্গে সাদা শার্ট মন্দিরে থাকার সময় গলায় ঝোলাতে হবে সচিত্র পরিচয়পত্র।আরও পড়ুন:
সারা দেশ থেকে অগণিত ভক্তরা আসেন এই মন্দিরে, তাদের মধে থেকে বিভ্রান্তি দূর করতেই এই সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাচ্ছেন পুরীর মন্দির কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
মন্দিরের প্রধান দৈয়াপতি ও রাজগুরু এই সিন্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
কোন নির্দিষ্ট পোশাকবিধি না থাকার জন্য অনেকেই সেবাইত পরিচয় দিয়ে মন্দিরে ঢুকে পড়েন, ভক্তদের প্রতারণার হওয়ার মত ঘটনাও আকছার ঘটছে। সেই জন্যই চালু করা হচ্ছে এই পোশাকবিধি। এছাড়াও আরও অভিযোগ অনেক তরুণ সেবাইত প্যান্ট-শার্ট এমনকি জিন্স পড়েও মন্দিরে প্রবেশ করছেন কিন্তু বিধি মেনে ধুতি, পট্টবস্ত্র পরেও চলে আসছেন ।এইসব তরুণরা অনেকেই বংশপরম্পরায় এই সেবাইতের দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আসছিলেন। এদের সকলের জন্যই পুরীর মন্দিরে চালু করা হল পোশাক বিধি এবং সচিত্র পরিচয়পত্র।