পুবের কলম ওয়েবডেস্ক: আমেরিকার টুইন টাওয়ারে ভয়াবহ হামলা চলেছিল ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। এরপর সেই হামলার জন্য আল-কায়দা ও তালিবানকে দায়ী করে মামলা হয় আমেরিকায়। সেই মামলায় হামলার শিকার পরিবারগুলির তরফে ক্ষতিপূরণ দাবি করা হয়। এক পর্যায়ে আফগান সরকারের কেন্দ্রীয় ব্যাঙ্কের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি তোলে পরিবারগুলি। তবে আমেরিকার এক আদালত তার রায়ে জানিয়েছে, ৯/১১ হামলার শিকার ব্যক্তিরা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্কের ৩.৫ বিলিয়ন ডলারের সম্পত্তি পাওয়ার অধিকারী নয়।
উল্লেখ্য, আফগান ব্যাঙ্কের এই সম্পদ আমেরিকা আটক করে রেখেছে। হামলায় ভুক্তভোগীদের পক্ষে থাকা আইনজীবীরা বলছেন, আফগানিস্তানের তালিবান সরকারের পক্ষে রায় দিয়েছে আদালত। তবে আদালতের বিচারক জর্জ ড্যানিয়েলস বলেছেন, বাইডেন সরকার তালিবানকে স্বীকৃতি দেয়নি। সেই অর্থে মার্কিন আদালতও সেই ক্ষমতা রাখে না। তিনি জানান, বাজেয়াপ্ত আফগান সম্পদ থেকে ক্ষতিপূরণ প্রদানের সাংবিধানিক অধিকার নেই তাঁর। এটি করা হলে তা হবে আফগানিস্তানের তালিবান সরকারকে বৈধ করে দেওয়া। বিচারক ড্যানিয়েলস তার ৩০পৃষ্ঠার বিবৃতিতে লিখেছেন, ‘বিচারের অপেক্ষায় থাকা ভুক্তভোগীরা তাদের ডিফল্ট রায় সংগ্রহ করার অধিকারী এবং মার্কিন ইতিহাসে সবচেয়ে খারাপ সন্ত্রাসী হামলার জন্য সম্পূর্ণরূপে ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য কিন্তু তারা তা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্কের তহবিল থেকে নিতে পারে না।’ বিচারকের এই রায় তাদের জন্য বিরাট ধাক্কা যারা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্কের ৭ বিলিয়ন ডলারের মধ্যে কিছুটা ক্ষতিপূরণ হিসাবে দাবি করেছিলেন। ভুক্তভোগীদের পক্ষের আইনজীবী লি ওলোস্কি বলেছেন, এই রায় টুইন টাওয়ার হামলায় ১০ হাজারেরও বেশি ক্ষতিগ্রস্ত মানুষকে তাদের ক্ষতিপূরণের অধিকার থেকে বঞ্চিত করেছে। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি এটি একটি ভুল সিদ্ধান্ত এবং আমরা আবার আপিল করব।’ আমেরিকার অভিযোগ, টুইন টাওয়ারে হামলার পরিকল্পনা করেছিল আল-কায়দা। আর সেই পরিকল্পনা করা হয়েছিল আফগানিস্তান থেকে।৯/১১ হামলায় ক্ষতিগ্রস্তরা আফগান সম্পদ পাবে না, রায় মার্কিন আদালতের
ইমামা খাতুন
প্রকাশিত:
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১১
আরও খবর
নাগালান্ডে সবচেয়ে ধনী প্রার্থী মুখ্যমন্ত্রী নেইফিউ রিও, সম্পত্তির পরিমাণ ৪৬.৯৫ কোটি টাকা
আফগান সুড়ঙ্গে বিস্ফোরণ, মৃত ১৯
আফগান নারীদের অপমান করছে পশ্চিমারা: তালিবান
গুয়ান্তানামোর জেল থেকে মুক্ত ১ আফগান নাগরিক
আফগান ভাইদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, ঘোষণা করলেন ওআইসির মহাসচিব
আফগান ভাইদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, ঘোষণা করলেন ওআইসির মহাসচিব
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর