পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন মুলুক থেকে ফিরেই সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ দেখতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন:
জেটল্যাগের পরোয়া না করেই মোদি চলে যান নয়া নির্মীয়মান সংসদ ভবনের কাজ জরিপ করতে। মাথায় হেলমেট এবং সাদা কুর্তা পাঞ্জাবিতে সাইট ঘুরে দেখেন মোদি। জানতে চান ঠিক কতটা সময় লাগতে পারে। আগামী ১৮ মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।
আরও পড়ুন:

রীতিমত নকশা দেখিয়ে তাঁকে হালহকিকৎ জানালেন দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা।
কথা বললেন শ্রমিকদের সঙ্গেও, জানলেন বিভিন্ন বিষয়ে
আরও পড়ুন:
সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ বন্ধ করার জন্য মামলা দায়েরও করা হয় সুপ্রিম কোর্টে। তবে শীর্ষ আদালত তা খারিজ করে দেয়।আগামী বছরের মধ্যেই এই নয়া সংসদ ভবনের কাজ শেষ হবে বলে মনে করা হচ্ছে। নতুন সংসদ ভবন নির্মাণে খরচ হবে প্রায় ১০০০ কোটি টাকা।