পুবের কলম ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাতে একের পর এক জায়গায় হামলা চালানোর পরই মার্কিন বিদেশ সচিব ফোনে কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতের সঙ্গে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই বার্তা দিয়েছে।

আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, সচিব মার্কো রুবিয়ো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। হিংসা থামানোর ডাক দিয়েছেন। ভারত এবং পাকিস্তানের মধ্যে আলোচনার জন্য সব রকম চেষ্টার আশ্বাস দিয়েছেন রুবিয়ো।