পুবের কলম, ওয়েবডেস্কঃ আনিস কাণ্ডে আজ উলুবেড়িয়া জেলে টি আই প্যারেড। ইতিমধ্যেই আমতায় পৌঁছেছেন সিট-এর সদস্যরা। তারা পরিবারের সঙ্গে কথা বলছেন। আইনজীবীকে সঙ্গে নিয়ে উলুবেড়িয়া জেলের পথে টি আই প্যারেডের উদ্দেশ রওনা দিলেন আনিসের বাবা সালেম খান।
একজন ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে হবে এই টি আই প্যারেড।আরও পড়ুন:
এদিকে গতকাল কলকাতা হাই কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় টি আই প্যারেডের। সেই সঙ্গে দ্বিতীয়বার ময়নাতদন্তেরও নির্দেশ দেওয়া হয়। আদালত জানায়, জেলা জজের পর্যবেক্ষণেই এই ময়নাতদন্ত হবে।
অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্ত করে ময়নাতদন্তের রিপোর্ট জমা দিতে হবে।আরও পড়ুন:
ময়নাতদন্তের একটি কপি সিটকে ও একটি কপি আনিসের পরিবারকে দিতে হবে। আদালতের তরফে টি আই প্যারেডের নির্দেশ দেওয়া হয়েছে। মামলাকারীদের উপস্থিতিতে আনিসের মোবাইল ফোন সিল করবে সিট।
তার পর পাঠাতে হবে ফরেন্সিক পরীক্ষার জন্য। হায়দরাবাদে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাতে হবে আনিসের ফোন। টি আই প্যারেড হবে জেলাশাসকের উপস্থিতিতে।আরও পড়ুন:
তথ্য বিশ্লেষণ করে দিতে হবে সিটকে। দু সপ্তাহের মধ্যেই তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। তার পর পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।
আরও পড়ুন: