পুবের কলম ওয়েব ডেস্কঃ ১ জানুয়ারি ব্রাজিলে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করতে চলেছেন বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। বৃহস্পতিবার নিজের মন্ত্রিসভা ঘোষণা করেন তিনি। মন্ত্রিসভা গঠনের সময় পরিবেশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ব্রাজিলের ৬০ শতাংশ জায়গাজুড়ে রয়েছে আমাজন বন। পৃথিবীজুড়ে যে রেইনফরেস্ট তার অর্ধেকটাই এই অরণ্য নিয়ে গঠিত।
আরও পড়ুন:
এই বনে প্রায় ৩৯০ বিলিয়ন বৃক্ষ রয়েছে যেগুলো প্রায় ১৬ হাজার প্রজাতিতে বিভক্ত। এবার এই আমাজন বনসহ বিশ্বের পরিবেশরক্ষায় নিজ মন্ত্রিসভায় আমাজন বিষয়ক বিশেষজ্ঞ রাখছেন লুলা। জানা যায়, লুলার মন্ত্রিসভায় পরিবেশমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বিশিষ্ট পরিবেশবিদ এবং আমাজন বিশেষজ্ঞ মারিনা সিলভা। এর আগে লুলা যখন প্রেসিডেন্ট ছিলেন, তখনও পরিবেশমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।
আরও পড়ুন:
তবে লুলার সঙ্গে মতপার্থক্য হওয়াই ২০০৮ সালে পদত্যাগ করেন মারিনা।
বৃহস্পতিবার ৩৭ জন মস্ত্রীর নাম ঘোষণা করেন লুলা। এতে ১১ জনই নারী সদস্য রয়েছেন। ব্রাজিলের ইতিহাসে এই প্রথম রেকর্ডসংখ্যক নারীকে মন্ত্রিসভায় দেখা যাবে। নির্বাচনী প্রচারের প্রথম থেকেই আমাজন রক্ষায় গুরুত্ব দিয়েছিলেন বামপন্থী লুলা। সে সময় তিনি বলেছিলেন, জঙ্গলকাটা রুখতে এবং আমাজনকে বাঁচাতে বিশেষ ব্যবস্থা নেবেন তিনি।আরও পড়ুন:
আগামী ১ জানুয়ারি ব্রাজিলের প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করবেন লুলা সিলভা। এরপর থেকেই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন আমাজন বিষয়ক পরিবেশমন্ত্রী মারিনা। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে দাঙ্গার আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির উগ্র ডানপন্থী প্রেসিডেন্ট বলসোনারেরা সমর্থকদের ভয়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে পুরো দেশ। ব্রাসিলিয়ায় যত পুলিশ আছে, সব মোতায়েন করা হবে লুলার শপথ অনুষ্ঠানের নিরাপত্তায়।