আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল ভোটার বোঝাই একটি বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন ২৭ জন কর্মী।। আহতদের ভরতি করা হয়েছে হাসপাতালে
আরও পড়ুন:
নাগাল্যান্ডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
রবিবার সকাল প্রায় ১০.৪৫ মিনিট নাগাদ বাসটি সেখাজৌ-এর কাছে কেয়াক এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সিকে ধাক্কা দেয় বাসটি। প্ৰচণ্ড ধাক্কায় বাসটি রাস্তা থেকে প্রায় ৮৫ ফুট নীচে খাদে পড়ে যায়। বাসে ৩২ জন যাত্রী ছিলেন৷ তাঁরা ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য ডিমাপুর থেকে জুনহেবোটো জেলার সাতাখায় যাচ্ছিলেন৷ দুর্ঘটনায় আহত ২৭ জনকে ওকিং হাসপাতাল এবং নাগা হসপিটাল অথরিটি কোহিমায় নিয়ে ভরতি করা হয়েছে। তবে তাঁদের মধ্যে চারজনকে আইসিইউ-তে ভর্তি করে চিকিৎসা চলছে। অবশ্য তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।আরও পড়ুন: