পুবের কলম ওয়েবডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ চিলির কয়েকটি এলাকায় প্রচণ্ড দাবদহে দাবানলের সৃষ্টি হয়েছে। দেশটির প্রায় দেড় শতাধিক স্থান এবং ১৪ হাজার হেক্টর জমি ভস্মীভূত হয়ে গেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন প্রায় হাজার খানেক মানুষ।
সহস্রাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। পরিস্থিতির অবনতি হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।আরও পড়ুন:
এই প্রসঙ্গে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর প্রধান মাই রিসিও তাপিয়া বলেন, বুধবার থেকে দাবানল ছড়িয়ে পড়ার পর শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি শুধু শান্তা জুয়ানা পৌর এলাকাতে এই ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন।
চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা রাজধানী সান্তিয়াগোতে সাংবাদিকদের বলেন, আবহাওয়া খারাপ হওয়ায় আগুন নেভানো যাচ্ছে না।