আরও পড়ুন:
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর: আর কয়েকমাস পরে পঞ্চায়েত ভোট। আর তার আগে সব দলই চাইছে নিচুতলার সংগঠনকে মজবুত করতে। আর তাই তো গ্রামের বিভিন্ন এলাকায় ছোটখাটো সভা, আলোচনা, চায়ে পে চর্চায় অংশ নিচ্ছেন বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি সাংসদ দিলীপ ঘোষ। ১লা জানুয়ারি জয়নগরের বেলিয়াচন্ডীতে এক কর্মীর বাড়িতে মাছ ধরার পাশাপাশি জনসংযোগের কাজ সামলান তিনি।
সোমবার রায়দীঘির কুমড়ো পাড়ায় অঞ্চল সম্মেলনে অংশ নেন তিন। আবার মঙ্গলবার কুলতলি বিধানসভার দুটি এলাকায় অঞ্চল সন্মেলনের পরে ফেরার পথে জয়নগরের দক্ষিন বারাশতে চায়ে পে চর্চায় অংশ নিলেন দিলীপ ঘোষ।আরও পড়ুন:
এদিন কুলতলির বিধানসভা এলাকায় দুটি ও জয়নগরে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। ফেরার পথে এদিন বিকালে জয়নগর ১ নং মন্ডল আহবানে দক্ষিণ বারাশত , ধর্মঠাকুরতলায় চায়ে পে চর্চায় অংশ নিলেন দিলীপ ঘোষ, বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর,জেলা পরিষদ সদস্য প্রণতি মাঝি সহ আরো অনেকে।এদিনের দিলীপ ঘোষের এই অনুষ্ঠান গুলিতে বহু বিজেপি কর্মী সমর্থকরা অংশ নিলেন।