পুবের কলম ওয়েব ডেস্কঃ উত্তরপ্রদেশে শীতের প্রবাহ মারাত্মক হয়ে উঠছে। কানপুরে প্রচন্ড ঠান্ডায় হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের কারণে ২৫ জনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে ১৭ জন চিকিৎসা পাওয়ার আগেই মারা যান।
আরও পড়ুন:
চিকিৎসকদের মতে, ঠাণ্ডায় হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়া এবং রক্ত জমাট বাঁধার কারণে হার্ট অ্যাটাক ও ব্রেন অ্যাটাক হচ্ছে।
কানপুরের কার্ডিওলজি ইনস্টিটিউটের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জরুরি ও বহির্বিভাগে ৭২৩ হৃদরোগী এসেছেন।এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪১ জনকে ভর্তি করা হয়েছে। ঠাণ্ডাজনিত কারণে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সাত হৃদরোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া মৃত অবস্থায় ১৫ জন রোগীকে জরুরি বিভাগে আনা হয়েছে।আরও পড়ুন:
কানপুরের কার্ডিওলজি বিভাগের পরিচালক অধ্যাপক বিনয় কৃষ্ণ বলেন, এই আবহাওয়ায় রোগীদের ঠান্ডা থেকে রক্ষা করতে হবে।লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির (কেজিএমইউ) একজন ফ্যাকাল্টি সদস্য বলেছেন, "এই ঠান্ডা আবহাওয়ায় হার্ট অ্যাটাক শুধুমাত্র বয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ নয়। এমনকি কিশোর-কিশোরীরাও হার্ট অ্যাটাকের শিকার হয়েছে এমন ঘটনা আমাদের কাছে রয়েছে। প্রত্যেকের বয়স নির্বিশেষে দেহ উষ্ণ রাখা উচিত এবং যতটা সম্ভব বাড়ির ভিতরে থাকা উচিত।"